কালা জাদুর প্রভাবে থেমে গেছিল জীবন! অন্ধকারে ডুবে গেছিল কেরিয়ার! বহু বছর সিনেমা থেকে দূরে ছিলেন টলিকুইন! কিভাবে দুর্দশা থেকে মুক্তি পেলেন অভিনেত্রী?

বিনোদন জগতের অনেকটা জুড়ে রয়েছে বাংলা ধারাবাহিক (Bengali Serial), সিনেমা (Film), রিয়েলিটি শো (Reality Show) ইত্যাদি। আর বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা-অভিনেত্রী আমাদের ভীষণ পছন্দের। ২০০০ সালের শুরু থেকে আজ পর্যন্ত বহু অভিনেতা-অভিনেত্রী এসেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। জিৎ (Jeet), দেব (Dev), সোহম (Soham), আবির (Abir), কোয়েল (Koel), শুভশ্রী (Subhasree), শ্রাবন্তী (Shrabanti), কৌশানি (Koushani) আরও অনেকে। নতুন নতুন ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রীদেরও সুযোগ দেওয়া হচ্ছে।

তবে অভিনেতা অভিনেত্রীদের ক্যারিয়ারে ডাউনফল তো চলতেই থাকে কখনো কখনো। যেকোনো ক্যারিয়ারেই এই সমস্যা আছে। সেরকমই একবার জনপ্রিয় এক অভিনেত্রীর ক্যারিয়ারেও বিরাট ডাউনফল এসেছিল। কিন্তু তার কারণ জানলে অবাক হবেন আপনিও।

সম্প্রতি একটি পডকাস্ট শো তে এসে জনপ্রিয় একজন নিউরোলজিস্ট সেই কথা ভাগ করে নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন সেই অভিনেত্রী তার কাছে এসেছিল সাহায্য চাইতে। অভিনেত্রীর জীবনে হওয়া সেই অন্ধকার সময়ের কথা জানালেন নিউরোলজিস্ট মৌমিতা। মৌমিতার কথায় আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে এক ভদ্রলোকের মাধ্যমেই আলাপ হয় তার টলিউডের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী সঙ্গে। প্রথমে যখন অভিনেত্রী ফোন করেছিলেন তখন তিনি একেবারেই বিশ্বাস করতে পারেননি কিন্তু পরে যখন ভিডিও করে অভিনেত্রীর সঙ্গে দেখা হয় তখন তিনি বেশ অবাক হয়েছিলেন।

বনেদি বাড়ির মেয়ে, ২০১০-১২ সাল পর্যন্ত চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী। টলিউডের অন্যতম জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী তিনি। বাবাও টলিউডের সুপারস্টার। মেয়ের সাথে একাধিক ছবিতে কাজ করেছেন তিনিও। তবে হঠাৎ করেই ২০১২ সালের পর অভিনেত্রীর ক্যারিয়ারে ডাউনফল আসতে শুরু করে। অভিনেত্রীর হাতে তেমন কোন কাজ না আসছিল না। বেশ ভেঙ্গে পড়েছিলেন তিনি। প্রথমের দিকে এই নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাননি। ভেবেছিলেন হয়তো নতুন নতুন অভিনেতা অভিনেত্রীদের সুযোগ দেয়া হচ্ছে তাই তিনি সুযোগ পাচ্ছেন না। কিন্তু পরে এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন।

পরে ওই অভিনেত্রী মৌমিতার সঙ্গে সমস্ত কিছু ভাগ করেন। তিনি জানান একসময় তার কাছে এক নবাগত পরিচালক বেড সিন করার প্রস্তাব রেখেছিলেন। তিনি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ওই পরিচালক সরাসরি অভিনেত্রীকে তার ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেয়। তারপরই মৌমিতা জানান অভিনেত্রীর উপর করা হয়েছিল কালা জাদু। যার জন্য অভিনেত্রীর ক্যারিয়ার একেবারে শেষ করে দেওয়া হয়েছে। এছাড়াও অভিনেত্রী জানিয়েছিলেন তার শরীরের বাঁদিকে বিভিন্ন জায়গায় কালো স্পট তিনি লক্ষ্য করেন মাঝে মধ্যে। এই কথা শুনে মৌমিতা জানিয়েছিলেন। অভিনেত্রীর সঙ্গে স্বপ্নে কেউ জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। তাই জন্য এই ধরনের লক্ষণ দেখতে পাচ্ছেন অভিনেত্রী। এটাও কালা জাদুর একটা অংশ।

আরও পড়ুনঃ মনে আছে ‘কে আপন কে পর’ ধারাবাহিকের দেবীকে? দুর্দান্ত অভিনয় করেও টিকতে পারেননি অভিনয় জগতে! কোথায় হারিয়ে গেলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া গাঙ্গুলী?

একসময় দেব জিতের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে ২০১২-১৩ সালের পর থেকে অভিনেত্রীকে খুব একটা দেখা যায়নি বড় পর্দায়। সবাই ভেবেছিলেন বিয়ের পরে অভিনেত্রী হয়তো সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই জন্য নিজের অভিনয় ক্যারিয়ারে মন দিতে পারছেন না। কিন্তু আসল ঘটনা তো ছিল এই কালা জাদুর প্রভাব। যার কারণে আটকে ছিল অভিনেত্রীর ক্যারিয়ার।

Back to top button