স্বামীর টাকা স্ক্যাম! পুলিশের ভয় দেখাতেই কেঁদে ফেললেন অভিনেত্রী সঞ্চারী মন্ডল! অকপটে স্বীকার করে নিলেন আসল সত্যি!

টেলিভিশনের পর্দার (Bengali Television) একজন অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ হল সঞ্চারী মন্ডল (Sanchari Mondal)। একাধিক ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে আমরা অভিনেত্রীকে দেখে এসেছি। ক্যারিয়ারের শুরু থেকেই বেশিরভাগ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক বুলেট সরোজিনী (Bullet Sarojini) ধারাবাহিকে। এই ধারাবাহিকে প্রথমবার অভিনেত্রীকে ইতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে। তবে এবার অভিনেত্রীর বিরুদ্ধে বড়সড়ক অভিযোগ আনলেন অভিনেত্রীর স্বামী।

২০১৮ সালে ইন্ডাস্ট্রির মানুষ সঙ্গীত তিওয়ারির সাথে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। সঙ্গীত প্রথম জি বাংলার জনপ্রিয় শো ‘মীরাক্কেল’-এর প্রতিযোগী হিসেবে বেশ পরিচিতি পেয়েছিলেন। ‘মীরাক্কেল’ শেষ হয়ে যাওয়ার পরেও সঙ্গীত ইন্ডাস্ট্রির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। কখনও স্ক্রিপ্ট লেখা, কখনও বা পরিচালনা করেছেন। এ ভাবেই ইন্ডাস্ট্রির সদস্য হয়ে উঠেছেন সঙ্গীত।

ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতেই সঞ্চারীর সাথে আলাপ হয় সঙ্গীতের। তারপরে প্রেম এবং বিয়ে। দীর্ঘদিনের সম্পর্ক তাদের। কিন্তু এবারে সেই সম্পর্কের মাঝেই হঠাৎ করে নিজের স্ত্রী সঞ্চারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সঙ্গীত। স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আনবেন সেটা কেউ কল্পনা করেনি। ভালোবাসার মানুষের থেকে এত বছর বাদে এমন এক ধাক্কা খাবেন সঙ্গীত সেটা নিজেও কল্পনা করতে পারেননি। স্ত্রীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনে সোশ্যাল মিডিয়াতে সেই কথা ভাগ করেছেন সঙ্গীত।

সঞ্চারী নাকি দিনের পর দিন সঙ্গীতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন। সঙ্গীতের অজান্তেই তার সাথে বড়সড় স্ক্যাম করেছেন। স্ত্রীয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশের সাথে যোগাযোগ করেছেন সঙ্গীত। কিন্তু হঠাৎ করে কেন এমনটা ঘটালেন সঞ্চারী? ভালোবাসার মানুষের সাথে এমন প্রতারণা কেন করলেন তিনি? তবে কি অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়েছেন সঞ্চারী, তার জেরেই এই কান্ড ঘটিয়েছেন? স্ত্রীর এই স্ক্যামের কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করতে যান সঙ্গীত। কিন্তু সেই মুহূর্তেই ভয়ে কেঁদে ফেলে সমস্ত সত্যি স্বীকার করেন তিনি।

আরও পড়ুনঃ কুকর্মের শাস্তি হাতেনাতে পেলো শিরিন! সত্যি স্বীকার করাতে শিরিঙ্গেকে হাঁ’ড়িকাঠে চড়ালো পারুল! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

আসলে ঘটনাটা একেবারেই তেমন নয়। আপনারা যারা সঙ্গীত এবং সঞ্চারী দুজনকে ফেসবুকে ফলো করেন তারা জানবেন প্রায় দিনই নানান রকম মজার ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করে এই তারকা দম্পতি। তাদের ভিডিওতে নানান রকম মজার মজার কনটেন্ট থাকে। সেরকমই একটি কন্টেন্ট বানিয়েছেন দুজনে। সঙ্গীতের পকেট থেকে টাকা নিয়ে সঞ্চারী পূজার শপিং শুরু করে দিয়েছেন। আর সেই অভিযোগটাই সকলের সামনে করেছেন সঙ্গীত। যদিও পুরোটা মজার ছলে আর সেই ভিডিওর মাধ্যমে একটি জনপ্রিয় বুটিকের ব্র্যান্ড প্রমোশনও সেরে ফেলেছেন সঞ্চারী। প্রথমে এই ভিডিও দেখে সকলে ঘাবড়ে গেলেও ধীরে ধীরে বুঝতে পারে এটাও বাকি ভিডিওর মত মজাদার ভিডিও।

Back to top button