কুকর্মের শাস্তি হাতেনাতে পেলো শিরিন! সত্যি স্বীকার করাতে শিরিঙ্গেকে হাঁ’ড়িকাঠে চড়ালো পারুল! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।
এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার পরিণীতা। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে এই পরিণীতাতে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা। সম্প্রতি পরিণীতার নতুন ধামকাদার প্রোমো সামনে এসেছে।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতে কে সেরা স্টুডেন্ট হবে তার প্রতিযোগিতা চলছে। রায়ান পারুল ইতোমধ্যেই প্রতিযোগিতায় শেষ পর্বে পৌঁছে গেছে। শিরিনের সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে পারুল ঠিকই ফাইনালে জায়গা করে নিয়েছে। এখন তার প্রতিপক্ষ রায়ান।
শিরিন এখনো চেষ্টা করে যাচ্ছে পারুলকে এই প্রতিযোগিতা থেকে বের করে দেওয়ার। প্রতিযোগিতার শুরুর আগের দিন থেকেই পারুলকে নানান ভাবে ফাঁদে ফেলেছে শিরিন। তবে পারুল শিরিনকে জিততে দেয়নি। নিজের মনের জোরে এগিয়ে গেছে আর প্রতিটা রাউন্ডে শিরিনকে পিছনে ফেলে এগিয়ে গেছে। এবারে শিরিনের শাস্তি পাওয়ার পালা।
আরও পড়ুনঃ ‘মহিলাদের দেখলেই মনে হতো এর সাথে কি প্রেম করা যায়?’ মিঠু চক্রবর্তীর আগে কতজনকে মন দিয়েছেন অভিনেতা? অকপটে সব্যসাচী চক্রবর্তী!
ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে পারুল একজন সাধকের কাছে শিরিনকে টানতে টানতে নিয়ে গেছে। সেখানে চারিদিকে কেমন গা ছমছমে পরিবেশ। ওখানে আবার নর বলিও হয়। শিরিনের পেট থেকে সব সত্যি কথা বলানোর জন্য পারুল শিরিনকে হাঁড়িকাঠে চড়ায়। আর শিরিনকে বলি দেওয়ার কথা বলে। শিরিন তো খুব ভয় পেয়ে যায় আর পারুলের কাছে সাহায্য চায়। আর তখনই পারুল শিরিনকে সব সত্যি স্বীকার করতে বলে, এতদিন শিরিন যা যা করেছে সব বলতে বলে। পারুলের ভয়ে শিরিন সব স্বীকার করে নেয়। আর এই প্রোমো দেখে তো দারুণ মজা পেয়েছেন নেটিজেনরা।

