খুনের চেষ্টা! বিমানবন্দর থেকে গ্রেপ্তার টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত! অভিনেত্রীর কাণ্ডে অবাক টলিপাড়া!

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন নুসরত (Nusrat)। অভিনেত্রী অভিনয় জগতে আসার পর থেকেই নানান কারণে বারবার উঠে এসেছেন লাইমলাইটে। কখনও তাঁর ব্যক্তিগত জীবন আবার কখনও পেশাগত দিক থেকেও সমালোচিত হয়ে থাকেন নুসরাত। এমনিও নেটিজেনদের বেশ আগ্রহ থাকে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে।
কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন ছবি। দীর্ঘদিন বাদে এই ছবির হাত ধরে বড় পর্দায় ফিরেছেন অভিনেত্রী। মাঝে বেশ কয়েক বছর হারিয়ে গিয়েছিলেন অভিনয় জগত থেকে। অভিনেত্রীর অসাধারণ অভিনয় তাকে বারবার দর্শকদের পছন্দের পাত্রী করে তুলেছেন।
সম্প্রতি অভিনেত্রীর জীবনে নেমে এলো বড় বিপর্যয়। বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, তিনি থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছেছিলেন। ঠিক সেই সময় ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের জুলাই মাসে অশান্ত পরিস্থিতির সময় নুসরতের বিরুদ্ধে এক ঘটনায় জড়িয়ে পড়া কথা শোনা যায় এবং সেই সময় খুনের চেষ্টা করার অভিযোগও ওঠে। গ্রেফতারের পর প্রথমে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে গোয়েন্দা পুলিশের (DB) হাতে তাঁকে তুলে দেওয়া হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
কিন্তু হঠাৎ করে অভিনেত্রীর জীবনে এমন ঘটনা ঘটবে সেটা কেউই কল্পনা করেনি। কিভাবে অভিনেত্রী এই বিপদ থেকে রক্ষা পাবেন সেটাই এখন মূল চিন্তা নেটিজেনদের। অভিনেত্রীর অসংখ্য ভক্তরা বেশ চিন্তায় পড়ে গেছেন অভিনেত্রীকে নিয়ে।
আরও পড়ুনঃ মাথার উপর ছিলনা ছাদ! খালি পেটেই চলেছে লড়াই! আজ কলকাতার বুকে এত বড় ফ্ল্যাটের মালিক আরাত্রিকা! কথা রেখেছে ‘রাই’, চোখে জল মায়ের!
২০১৫ সালে অভিনয় জীবন শুরু নুসরত ফারিয়ার। বাংলাদেশের পাশাপাশি টলিউডেও তিনি বেশ জনপ্রিয়। অভিনয় করেছেন ‘হিরো ৪২০’, ‘বাদশাহ দ্য ডন’, ‘বস ২’, ‘ইনস্পেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’ এবং ‘আবার বিবাহ অভিযান’–এর মতো ছবিতে। সম্প্রতি তিনি শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’-এ শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এখন দেখার বাংলাদেশ পুলিশের তরফ থেকে নায়িকাকে নিয়ে কী পদক্ষেপ করা হয়।

