‘কষ্ট হয়, রোজগার নেই…’- একসময়ের জনপ্রিয় অভিনেত্রী, আজ করুণ দশা! অর্থাভাবে জর্জরিত সুস্মিতা চক্রবর্তী!

বছর শুরুর প্রথম মাসেই একটার পর একটা দুঃসংবাদের কথা জানতে পারছি আমরা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) যেন দুঃসময় কাটছেই না। কখনও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের (Actor-Actress) মৃত্যুর খবর আবার কখনো অভিনেতা অভিনেত্রীদের জীবনের নানান দুর্ঘটনার কথা জানতে পারি আমরা। আবারও সেরকমই এক অভিনেত্রীর জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানাব আপনাদের।
ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর জীবনে ঘটে গেল বিরাট দুর্ঘটনা। অভিনেত্রীর জীবনে এমন একটা অন্ধকার দিন আসবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। অভিনেত্রী এখনও নিজের জীবনের এই দুর্ঘটনার কথা বিশ্বাস করতে পারছে না। ভক্তরা তো খুবই ভেঙে পড়েছে অভিনেত্রীর জীবনের এই খারাপ খবর শোনার পর।

হঠাৎ করে কি এমন হলো অভিনেত্রীর সঙ্গে যার জন্য এত বড় বিপদের মুখে পড়লেন তিনি। কিভাবেই বা এই বিপদ থেকে নিজেকে উদ্ধার করবেন অভিনেত্রী? সেটাও এখন সবথেকে বড় ভাবার বিষয়। তিনি টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘ কয়েক বছর ধরেই বাংলা ধারাবাহিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন সুস্মিতা চক্রবর্তী। একসময় বাংলা টেলিভিশনের পর্দার দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী।
পার্শ্ব চরিত্রেই তার অভিনয় বারবার মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। মা, কাকিমা, শ্বাশুড়ি, ইত্যাদি চরিত্রেই বেশিরভাগ সময় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে দীর্ঘদিন হয়ে গেলো অভিনেত্রীকে নতুন করে কোনো ধারাবাহিকে আর দেখা যাচ্ছে না বেশ অনেকদিন ধরেই। বর্তমানে তার খারাপ সময় চলছে, কাজের অভাব রুটি রোজগার বন্ধ হওয়ার জোগাড়।
আরও পড়ুনঃ টগরকে বাঁচাতে গিয়ে ভয়ংকর ফাঁদে পারুল? রায়ান কি পারবে পারুলকে ফিরিয়ে আনতে! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ‘আগে যেমন অনেক সুযোগ ছিল। সবাই ভালোবেসে সম্মান করে ডেকে নিয়ে যেত কাজ করতাম। কিন্তু এখন এই সুযোগটাই নেই, এখন আর এত ডাক পাই না। হ্যাঁ অবশ্যই কেউ যদি আমাকে কাজের সুযোগ দেয় তাহলে আমি অবশ্যই আছি। কষ্ট তো হয়, একজন শিল্পী হিসেবে এখন আর সেভাবে কাজ করতে পারি না। অর্থ কষ্ট তো রয়েইছে। সত্যি বলতে এটাই আমার আর আমার স্বামীর একমাত্র রুটি রোজগার তাই সেই কষ্ট তো থাকছেই।’

