টগরকে বাঁচাতে গিয়ে ভয়ংকর ফাঁদে পারুল? রায়ান কি পারবে পারুলকে ফিরিয়ে আনতে! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে এদিকে টগরকে নিজের জালে ফাঁসানোর জন্য পুজোর দিন বেছে রাখে সমীরণ। সেদিনই টগরকে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করে। পুজোর দিনই সকলের পুজোর কাজে ব্যস্ত। বসু বাড়ির সকলেই উপস্থিত হয়েছে পুজোর জায়গায়। কিন্তু পারুল ছুটে গিয়ে ঠাম্মীর সাথে কথা বলতে গেলে দাদু স্পষ্টভাবে না করে দেয় সবাইকে যেন কেউ পারুলের সাথে কথা না বলে।

এসব নিয়ে পারুলের মন খারাপ হবে রুক্মিণী পারুলকে সান্তনা দেয়। এদিকে গ্রামের লোকজন পারুলের সাথে তার স্বামী শ্বশুরবাড়ির সম্পর্ক নিয়ে আলোচনা করতে থাকে। পারুলের সেসব শুনতে ভালো লাগে না তাই পারুল সেখান থেকে চলে যায়। কিন্তু গোপাল পারুলকে বোঝায় সে কোনো অন্যায় করেনি তাই মাথা নিচু করে পারুল সেখান থেকে কেনো চলে যাবে। গোপালের কথা শুনে পারুল থেকে যায়।
এরপর হঠাৎই পারুলের মা কান্না করতে করতে টগরের খোঁজ করতে থাকে। পারুল সবকিছু শুনে বুঝতেই পারে এই কাজ সমীরণ করেছে তার উপর প্রতিশোধ নিতে। এরপর পুজোর দিনই পারুল হঠাৎ ছুটে আসে রায়ানের কাছে সাহায্য চাইতে। সমীরণ টগরকে তুলে নিয়ে গিয়েছেন তাই জন্য রায়ানের কাছে সাহায্য চাইতে আসে পারুল।
আরও পড়ুনঃ বহুদিন পর কাছাকাছি ফুলকি রোহিত! শান্তিতে ঘুমোচ্ছে গোটা পরিবার! নতুন করে কি প্ল্যান করছে রুদ্র? ফাঁ’স আজকের পর্ব
কিন্তু সবার সামনে পারুলকে সাহায্য করবে না বলে ফিরিয়ে দেয় রায়ান। রায়ান গেলেও পারুল একাই যাবে তার বোন টগরকে সমীরণ এর হাত থেকে উদ্ধার করতে জানিয়ে দেয়। তার কিছুক্ষণ পরেই রায়ান এসে পারুলের হাত ধরে বলে একা একা গিয়ে পারুলকে আর বিপদে পড়তে দেবে না রায়ান, সেও যাবে পারুলের সাথে।

