‘আমি স্টার জলসার অভিনেত্রী…’ বর্ধমান স্টেশনে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার বাংলার জনপ্রিয় অভিনেত্রী!

টেলিভিশনের পর্দায় (Bengali Television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন দর্শকের মাঝখান থেকে। একসময় যারা দাপিয়ে অভিনয় করেছেন আজকে তারা অনেকেই আড়ালে চলে গিয়েছেন। সম্প্রতি সেরকমই টেলিভিশনের পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হলো। ধারাবাহিক জগতে (Bengali Serial) অভিনেত্রীর ব্যাপক জনপ্রিয়তা ছিল।
একসময় অভিনেত্রীকে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। প্রায় প্রতিটি জনপ্রিয় চ্যানেলের হয়ে কাজ করেছেন অভিনেত্রী। তবে বেশ কয়েক বছর হল অভিনেত্রীকে দেখা যাচ্ছে না। হঠাৎ করেই যেন উবে গিয়েছেন অভিনেত্রী। বাকি কয়েকজনের মতো তিনিও অভিনয় জগত থেকে সরে দাঁড়িয়েছেন এমন ধারণাই ছিল দর্শকের। কিন্তু এরই মাঝে হঠাৎ করে এমন বিস্ফোরক তথ্য উঠে আসবে সেটা কেউ ভাবতেই পারেনি।
একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। ২০২৫ সালের জানুয়ারি মাসেও একটি নাটকের দলের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী তবে হঠাৎ কি হলো অভিনেত্রীর যার কারণে বর্তমানে অভিনেত্রীর এই অবস্থা? অভিনেত্রীকে ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গিয়েছে বর্ধমানে। দিশাহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। তবে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে এই মুহূর্তে মিশনারিস অফ চ্যারিটিতে রয়েছেন অভিনেত্রী।
বহুদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী। বেশিরভাগ সময়ই তাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। স্টার জলসার ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন সুমি হর চৌধুরী। তুমি আশে পাশে ধারাবাহিকে যাকে রাঙ্গা কাম্মার চরিত্রে দেখেছেন দর্শক। ছোট পর্দায় অভিনয় করার পাশাপাশি একাধিক নাটকে মঞ্চে অভিনয় করেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ চারিদিক থেকে ঘিরে ধরলো শত্রু! রায় পরিবারের ক্ষতি করতে জিনিয়ার মায়ের সাথে হাত মেলালো আকাশ!
বর্ধমানে একটি এলাকায় দিশাহীন ভাবে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কখনও বলছেন, ‘‘আমি স্টার জলসায় অভিনয় করি।” এক বার বলছেন, “আমার বাড়ি বেহালায়।’’ তারপরই বলছেন, “আমি বোলপুর থেকে এসেছি।” বেশ কিছুদিন ধরে অতিরিক্ত নেশা করার কথাও শোনা গিয়েছে, যদিও তার সত্যতা যাচাই করা হয়নি। অভিনেত্রীর পরিবার বলতে শুধু তাঁর একমাত্র মেয়ে আছে। যদিও বহুদিন হলো তাঁর মেয়ের সঙ্গেও কোনও সম্পর্ক নেই সুমির। মায়ের সঙ্গে বহুদিন থেকেই সম্পর্ক নেই সুমির। কিন্তু কেন তার এই পরিবর্তন কিভাবে তিনি এলেন সেসব কিছু জানা যায়নি।

