চারিদিক থেকে ঘিরে ধরলো শত্রু! রায় পরিবারের ক্ষতি করতে জিনিয়ার মায়ের সাথে হাত মেলালো আকাশ!

স্টার জলসার (Star Jalsha) বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক হল গৃহপ্রবেশ (Grihoprobesh)। ধারাবাহিককে উষসী এবং সুস্মিত এর কেমিস্ট্রি দর্শকদের দারুণ পছন্দের। খুব অল্প দিনের মধ্যেই দর্শকদের পছন্দের হয়ে উঠেছে। তাই তো ধারাবাহিকটি যত দিন যাচ্ছে দর্শকদের মন জয় করে নিচ্ছে। এছাড়াও ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্ব দর্শকদের আকর্ষণ বজায় রাখছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রাতের অন্ধকারে শুভর ক্ষতি করতে আসে মোহনা। শুভকে বাড়িতে নিয়ে এসে আদি দেখতে পায় শুভর পিঠের উপর ছুরির আঘাত রয়েছে। আদি বুঝতে পারে সেই অজানা ব্যক্তি কোন ভাবে আঘাত করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আদি সুন্দরভাবে সেই কাঁটা জায়গায় মলম লাগিয়ে দেয়। তারপরে আদি আর শুভর মধ্যে তৈরি হয় সুন্দর রোমান্টিক মুহূর্ত। কিন্তু অন্যদিকে মোহনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে আকাশ। অনেক করে বোঝানোর পর মোহনা শান্ত হয়েছে।
কিন্তু মোহনাকে কতদিন এভাবে শান্ত রাখা যাবে সেটা কেউ জানে না। এর আগেও একবার মোহনা এরকমই একজন পেশেন্টের সাথে জড়িয়ে পড়েছিল। তখন ডাক্তার তাকে অনেক চিকিৎসার পর সুস্থ করে দিয়েছিল। ডাক্তার বলেছিল মোহনা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু আবারো যে আদৃতের সাথে দেখা হওয়ার পর মোহনার এই অবস্থা হবে সেটা কেউ ভাবতে পারেনি। এদিকে আকাশ তো নিজের বোনের দোষ দেখতেই পাচ্ছে না। সে এখনও ভাবছে প্রতিশোধ নেবে রায় পরিবারের থেকে।
অন্যদিকে এতদিন পর বাড়ির সকলের জন্য আবার জল খাবার বানিয়েছে শুভ। সকলেই তো সেই নিয়ে মেতে রয়েছে। অনেক দিন পর আবার শুভর হাতে রান্না খাবে সকলে। সবাই ব্রেকফাস্ট টেবিলে একসাথে খেতে বসে। সেখানে শুভকে নিয়ে এত মাতামাতি হচ্ছিল যে ডোনা খাবার না খেয়েই উঠে যায়। ডোনার কি হয়েছে সেই খবর নিতে গেলে ডোনা উল্টে শুভকেই অপমান করে। সবসময় শুভকে নিয়ে বাড়িতে মাতামাতি হয়, তাকে কেউ গুরুত্বই দেয় না। ঋদ্ধি ডোনার ব্যবহারে বিরক্ত হয়ে ডোনার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। শুভ অনেক কষ্টে আটকায় ঋদ্ধিকে।
আরও পড়ুনঃ নৃসিংহ দেবের মন্দিরেই আগাম সতর্কবার্তা! দৈববাণী পেল ফুলকি! কি ঘটতে চলেছে তার জীবনে? দুর্ধর্ষ আজকের পর্ব!
অন্যদিকে রায় পরিবারে ক্ষতি করার জন্য জিনিয়ার মায়ের সাথে হাত মেলায় আকাশ। জিনিয়াদের বাড়িতে গিয়ে আকাশ কথা দেয় জিনিয়াকে জেল থেকে ছাড়িয়ে আনবে। কিন্তু তার বদলে আকাশের সঙ্গে হাত মেলাতে হবে রায় পরিবারের ক্ষতি করার জন্য। জিনিয়ার মা প্রথমে আকাশকে বিশ্বাস করতে পারছিল না কারণ আকাশ এবং শুভ মিলেই জিনিয়াকে জেলে পাঠিয়েছে। কিন্তু আকাশ বলে সে জিনিয়াদের সমস্ত লোন শোধ করে দেবে এবং জিনিয়া কেও জেল থেকে ছাড়িয়ে আনবে। তার বদলে আকাশকে সাহায্য করতে হবে। ওইদিকে ডোনাও শুভর ক্ষতি করার জন্য প্ল্যান করছে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

