পথ দুর্ঘটনায় পিষে দিয়েছিল গাড়ি! টানা পাঁচ দিন ভেন্টিলেশনে মৃ’ত্যুর সাথে পাঞ্জা লড়ে পৃথিবী ছেড়েছেন পীযূষ গঙ্গোপাধ্যায়!

পীযূষ গঙ্গোপাধ্যায় (Pijush Ganguly), এই নামটা সঙ্গে দর্শক ভীষণভাবে পরিচিত। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) একজন অত্যন্ত ট্যালেন্টেড অভিনেতা ছিলেন পীযূষ গঙ্গোপাধ্যায়। তবে অল্প বয়সেই তার সঙ্গে ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা। যার কারণে খুব অল্প সময় তাকে আমরা অভিনয় জগতে আমাদের মাঝে পেয়েছিলাম। তারপরেই তিনি হারিয়ে গিয়েছিলেন আমাদের মাঝখান থেকে। নিয়তির নির্মম খেলায় অল্প বয়সে প্রয়াত হয়েছিলেন অভিনেতা, সেই ঘটনা মনে পড়লে আজও গা শিউরে ওঠে।

খুব অল্প বয়স থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মেছিল তার। পড়াশোনা করে চাকরিও পেয়েছিলেন। কিন্তু সেখানে মন টেকেনি। চাকরি ছেড়ে এসে অভিনয় জগতের সঙ্গে যুক্ত করে নিজেকে। ব্রাত্য বসু, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় ও রমাপ্রসাদ বণিক প্রমুখ নাট্যব্যক্তিত্বের সঙ্গে তিনি মঞ্চে অভিনয় করেন। অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন প্রমুখ পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। টেলিভিশনের পর্দায় তার অভিনীত প্রথম ধারাবাহিক আবার যখের ধন। ওই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন।

শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার অন্যতম জনপ্রয় ধারাবাহিক জল নূপুরে অভিনয় করতে। সেই ধারাবাহিক চলাকালীনই মৃত্যু হয় অভিনেতার। মাত্র ৫০ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন পীযূষ। ‘জল নূপুর’ ধারাবাহিকে অপরাজিতা আঢ্য অভিনীত মানসিকভাবে অন্যরকম পরীর স্যার-এর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে ভালোবাসার জায়গা দখল করে নিয়েছিলেন তিনি।

২০১৫ সালে ভয়ানক পথদুর্ঘটনার কবলে পড়েন পীযূষ গঙ্গোপাধ্যায়। হাওড়ার সাঁতরাগাছির একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। সেই সময় গাড়িতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মালবিকা সেন। জেলায় একটি শো সেরে ফিরছিলেন তাঁরা দুজনে। ওই দুর্ঘটনায় মালবিকার তেমন ক্ষতি না হলেও, পীযুষের অবস্থা প্রথম থেকেই ছিল অত্যন্ত সঙ্কটজনক।

আরও পড়ুনঃ শ্বশুরবাড়িতে গিয়ে নতুন নিয়মের প্যাঁচে শ্বেতা! ভোর চারটের সময় স্নান! সেই ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী!

টানা পাঁচদিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলে পীযূষের। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। মৃ’ত্যুর সাথে কঠিন লড়াই করছিলেন অভিনেতা। প্রথমে একটি অস্ত্রোপচার হয়। কিন্তু শারীরিক পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে যাওয়ায় দ্বিতীয় অস্ত্রোপচার বাতিল করতে হয় তাঁর। ধীরে-ধীরে অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে অভিনেতার। তারপর অনেক যুদ্ধের শেষে ২০১৫ সালের ২৬ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পীযূষ। তাঁর ময়নাতদন্ত করানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সে অভিনেতা আজও আমাদের মনের মনিকোঠায় রয়ে গিয়েছে।

Back to top button