শ্বশুরবাড়িতে গিয়ে নতুন নিয়মের প্যাঁচে শ্বেতা! ভোর চারটের সময় স্নান! সেই ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী!

গত ১৯শে জানুয়ারি বৈদিক মতে বিয়ে সারলেন জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল (Sweta-Rubel)। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেলো অবশেষে। বিয়ের আয়োজন বেশ ধুমধাম ভাবেই হয়েছে। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজেছিলেন শ্বেতা (Sweta Bhattacharya)। আর রুবেল (Rubel Das) পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি।

বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। দুজনকে এদিন বৈদিক রীতি মেনে বিয়ের মন্ত্র পাঠ করতে এবং আচার পালন করতে দেখা গিয়েছে। এদিন রুবেল শ্বেতার সিঁথিতে সিঁদুর দেওয়ার পাশাপাশি শ্বেতাও রুবেলের কপালে সাম্যের সিঁদুর ছুঁইয়ে দেন। এই বিয়েতে কন্যাদানের রীতি হয়নি।

শ্বেতা রুবেলের বিয়েতে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন টলিপাড়ায় বিশিষ্ট মানুষরা। বিয়ের মণ্ডপে নাচ করতে করতে এন্ট্রি নেন শ্বেতা। অন্যদিকে নাচতে নাচতে শ্বেতাকে বিয়ে করতে ঢোকেন রুবেল। রিসেপশনের অনুষ্ঠানেও ছিল এলাহী আয়োজন। শ্বেতা সাদা রঙের লেহেঙ্গা এবং রুবেল সেজেছিলেন সাদা রঙের শেরওয়ানি পরে। অপূর্ব সুন্দর লাগছিল তাদের ওইদিনেও। দুজনের একসাথে নাচের পারফরম্যান্সও দেখা গেছে সেদিন। কিন্তু বিয়ের পরই বদলে গেল শ্বেতার জীবন। শ্বশুরবাড়ির নিয়মে নাজেহাল অভিনেত্রী সাক্ষাৎকারে সে কথাই জানালেন তিনি।

শ্বেতার শ্বশুরবাড়ির অনেক নতুন ধরনের নিয়ম দেখেছেন দর্শক। সেই নিয়ম নিয়ে নানান ধরনের ভিডিও ভাইরাল হয়েছে। যেমন বউ খুঁজে পাওয়ার নতুন নিয়ম দেখেছিলেন ওই দিন দর্শক। এছাড়াও এক অদ্ভুত নিয়মের পাল্লায় পড়ে নাজেহাল অবস্থা হয়েছিল শ্বেতার।

আরও পড়ুনঃ “বাদ পড়েছিল মাথার খুলি!” তাপস পালের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতার স্ত্রী!

রুবেলের বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বৌকে বৌভাতের দিন ভোরবেলা চারটের সময় উঠে ঠান্ডা জলে স্নান করতে হয়। আর সেই নিয়ম পালন করতে গিয়েই নাজেহাল অবস্থা শ্বেতার। যদিও অভিনেত্রী জানিয়েছেন অভিনেত্রীকে গরম জলেই স্নান করতে দেওয়া হয়েছিল। অনেক সুন্দর ব্যবস্থা করা ছিল। প্রত্যেকে কম্বল নিয়ে দাঁড়িয়ে ছিল শ্বেতার জন্য। শ্বশুরবাড়ির লোকজন ভীষণ যত্ন করছেন, তার খেয়াল রাখছেন, কোনরকম অসুবিধা হতেই দিচ্ছে না।

Back to top button