‘সৌমিত্র চট্টোপাধ্যায় ভীষণ জটিল মানুষ… ওনার থেকে আমি কিচ্ছু শিখিনি!’- প্রয়াত অভিনেতাকে নিয়ে কেন এমন বললেন পরমব্রত?

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film Industry) কিংবদন্তি অভিনেতা হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। অন্যদিকে বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম শ্রেণীর অভিনেতাদের মধ্যে অন্যতম একজন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। দুই অভিনেতার অভিনয় বরাবর দর্শকের মনে জায়গা তৈরি করে ছিল। দুজনের বয়সের মধ্যে অনেকটাই ফারাক রয়েছে। সাদা কালো সিনেমার সময় থেকে অভিনয় করছেন সৌমিত্র বাবু। সেখানে মাত্র কয়েক বছর হল পরমব্রত অভিনয়ে জগতে এসেছেন। পরমব্রতর জেঠুর সম্মানীয় জায়গায় রয়েছেন সৌমিত্র বাবু।
একসঙ্গে দুজনে অনেক কাজ করেছেন। সেই সূত্রে বহুদিনের পরিচয় রয়েছে দুজনের মধ্যে। কিন্তু এবারে হঠাৎ এক সাক্ষাৎকারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন পরমব্রত। যা শুনে অবাক হয়ে গেছে নেটিজেনরা। কি করে কিংবদন্তি অভিনেতা সম্পর্কে এমন মন্তব্য করতে পারলেন পরম সেটাই অবাক সকলকে।
![]()
একটি সাক্ষাৎকারে পরমব্রত চট্টোপাধ্যায় সম্প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায় প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, ‘ সৌমিত্র চট্টোপাধ্যায় আমার দেখা জটিলতম মানুষগুলোর একজন। আমার এই ৪৩ বছরের জীবনে আমার দেখা জটিলতম মানুষের একজন। একটাই মানুষের মধ্যে যে ডক্টর জেকিল এবং মিস্টার হাইড থাকতে পারে যে এটা আমার অনেক মানুষের মধ্যে দিয়ে টের পাই জীবনে। একটা মানুষের মধ্যে কতগুলো মানুষ বাস করতে পারে সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ ছিলেন সৌমিত্র জেঠু।’
আরও পড়ুনঃ বাড়ির বাইরে পা রাখতেই সর্বনাশ! শয়তানের কবলে দুগ্গামণি! প্রকাশ্যে নতুন প্রোমো!
‘যেদিন সৌমিত্র জেঠু মারা যান আমি তখন সুদূর হিমাচলে বসে ছিলাম। একটা শ্যুট ছিল আমার। অনেকেই আমায় তখন ফোন করে জানতে চান আমার মন খারাপ কিনা। অনেককেই সেই সময় বলতে শুনেছিলাম সৌমিত্র জেঠু তাঁদের মেন্টর ছিলেন, অনেক কিছু শিখেছিলেন তাঁর থেকে। আমি ওঁর থেকে কিচ্ছু শিখিনি। উনি আমার গুরু, মেন্টর, শিক্ষক ছিলেন না।’
কিন্তু হঠাৎ করে কেনই বা এমন কথা বললেন পরমব্রত? আসলে পরমব্রত ব্যাপারটা একেবারেই অন্যভাবে বলতে চায়নি। পরমব্রত সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ের প্রশংসাই করছিলেন। তার মধ্যে যে এতগুলো চরিত্র একসাথে বেড়ে উঠতে পারে সেটা অন্য কোন অভিনেতার মধ্যে তিনি দেখেননি কখনো। পরমব্রত বলেন ‘উনি আমার বিষয় ছিলেন। সাব্জেক্ট ছিলেন। আমার মন খারাপ হয়েছিল, আমি একা কাটিয়েছিলাম গোটা দিন। কিন্তু সেই মন খারাপের কারণ একটাই ছিল যে এই লোকগুলো মানুষ নামক যে অস্তিত্ব আছে, সেটাকে পারসোনিফাই করে। মানুষ যে খুব জটিল, আনপ্রেডিক্টেবল একটা জীব সেটা পৃথিবীর সামনে প্রতিষ্ঠা করে এই ধরনের চরিত্রগুলো, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মানুষরা।’

