বাড়ির বাইরে পা রাখতেই সর্বনাশ! শয়তানের কবলে দুগ্গামণি! প্রকাশ্যে নতুন প্রোমো!

টেলিভিশনের পর্দায় (Bengali television) শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Bengali serial) । যেমন জি বাংলার (Zee Bangla) পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামা (Duggamoni O BaghMama)। অনেকদিন ধরেই ধারাবাহিকটি শুরু হওয়ার খবর জানা যাচ্ছিল। গতকাল শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে (Manali Dey) এবং মানালির বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোসকে (Rahul Dev Bose)

এই প্রথমবার মানালি এবং রাহুল একসঙ্গে জুটি বাঁধছেন টেলিভিশনের ছোটপর্দা। রাহুল দীর্ঘদিন পরে আবার জি বাংলার কোন ধারাবাহিকে ফিরেছেন। এছাড়াও এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল ছোট্ট দুগ্গামণি আর সেই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী রাধিকা কর্মকার। যাকে এর আগেও আমরা জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। ওই ধারাবাহিকেই বিপুল পরিমাণ ভালোবাসা দর্শকদের থেকে পেয়েছিল ছোট্ট রাধিকা। এবারও দর্শকদের মন জয় করতে নতুন ধারাবাহিকে আসছে সে।

Zee Bangla, Bengali serial, Bengali television, Duggamoni O BaghMama, New Episode, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, দুগ্গামণি ও বাঘমামা, নতুন এপিসোড

ধারাবাহিকে শুরু থেকেই দেখানো হয় দুগ্গা একজন হারিয়ে যাওয়া ছোট্ট মেয়ে। যে অনাথ আশ্রমে ছোট থেকে বড় হয়েছে। কিন্তু অনাথ আশ্রম থেকে তাকে বিক্রি করে দেওয়ার জন্য সেই অনাথ আশ্রমে এক মহিলা তাকে নিয়ে বেরিয়ে পড়ে বাইরে। কিন্তু হঠাৎ করেই মাঝপথে ট্রেন থেকে নেমে পড়ে সে। আর সেই স্টেশনে পৌঁছে সেখান থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় এক গ্রামে। সেই গ্রামেরই বনেদি বাড়িতে বিরাট বড় করে দুর্গাপূজা হয়। সেই দুগ্গা মায়ের মূর্তিতেই চক্ষুদান করে বড় বিপদে পড়ে দুগ্গামণি।

আরও পড়ুনঃ ৮৭ বছর বয়সেও চলছে লড়াই! পাশে কেউ না থাকলেও একাই একশ মিতা চ্যাটার্জি! কেমন আছেন ‘বিয়ের ফুল’ সিনেমার সেই ‘ঠাম্মি’?

এরপরে যেই বাড়িতে দুর্গাপুজো হওয়ার কথা সেখানেই তাকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে দুগ্গামণি সবার মনের কথা বুঝতে পারে। কার মনে কি রয়েছে, কার সৎ উদ্দেশ্য কার অসৎ উদ্দেশ্য সবটা ধরে ফেলে। আর এতে করে নিজের বড় বিপদ অজান্তেই ডেকে আনে সে। ওই বাড়িতে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে রয়েছে তাদের মনের কথা সবার সামনে বলে দিয়ে তো তাদেরই বিপদে ফেলে দেবার যোগাড় করে দুগ্গামণি। তাই তারাই দুগ্গামণিকে এবার নিজেদের রাস্তা থেকে সরিয়ে দিতে চায়।

সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে যেই বনেদি বাড়িতে দুগ্গা আছে সেই বাড়ির কোন খাবার সে খেতে চায় না সে। তাই জন্য বাড়ির ছোট বউ তাকে হাতে টাকা দিয়ে বলে বাইরে থেকে খাবার খেয়ে আসতে সে যতক্ষণ না খাবার খেয়ে বাড়িতে আসবে ততক্ষণ সে না খেয়েই থাকবে। আর এ কথা জানতে পেরে ওই বাড়ির এক ছেলে যে কিনা একেবারেই অসৎ একজন মানুষ সে দুগ্গামণিকে পাচারের ফন্দি আটে। দুগ্গামণিকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও রেখে আসার ফন্দি আটে। এবারে দেখার অপেক্ষা কিভাবে এই বড় বিপদ থেকে রক্ষা পায় দুগ্গামণি।

Back to top button