‘একশো জন্ম তপস্যা করতে হবে যাত্রা করতে গেলে…’ পরমা ব্যানার্জিকে খোঁচা দিয়ে বিস্ফোরক অভিনেত্রী কাকলি চৌধুরী!

বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন একসময় কার জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রাম (Bengali Television Program) ‘রোজগেরে গিন্নী’ খ্যাত সঞ্চালিকা ও সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee)। হইচই প্ল্যাটফর্মের (Hoichoi) নতুন সিরিজ ‘ডাইনি’ নিয়ে নিজের বক্তব্য জারি করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমনকি মিমির (Mimi Chakraborty) ‘লিপ ফিলিং’-এর দিকেও আঙুল তুলেছেন। সেই সঙ্গেই বলে বসেছেন, ‘সিরিজটা যতটুকু দেখলাম। খুব জঘন্য লাগল। যাত্রা টাইপ। সামাজিক পালা।’

পরমার এই উক্তি নিয়ে বেজায় চটেছেন যাত্রাসম্রাজ্ঞী কাকলি চৌধুরী। সাক্ষাৎকারে কাকলি বলেছেন, ‘আমার পরমার পোস্টের শেষের অংশটুকু নিয়ে আপত্তি। ডাইনি ওঁর খারাপ লেগেছে বেশ কথা। কিন্তু একেবারে খুব জঘন্য লাগল। যাত্রা টাইপ! সামাজিক পালা!’ এই কথাটা বলার অধিকার ওঁকে কে দিয়েছে? উনি যাত্রার কী জানেন? ঠান্ডা ঘরে বসে উনি যাত্রাশিল্পীদের অপমান করছেন কোন সাহসে? আমি তো প্রতিবাদ করবই যাত্রাশিল্পী হিসেবে। যাত্রা টাইপ মানে কী? পরমা বন্দ্যোপাধ্যায় কে হরিদাস পাল, যাত্রা নিয়ে কথা বলার? আমি তো প্রথমে বুঝিনি কে পরমা বন্দ্যোপাধ্যায়! আমি অন্যের শেয়ার করা পোস্ট দেখে জানলাম। পরে বুঝলাম সেই ‘রোজগেরে গিন্নি’র পরমা।এই ওঁর শিক্ষাদীক্ষা! ৬৫০ বছরের পুরনো শিল্পকে উনি ছোট করছেন!’

কাকলি আরও বলেন, ‘আমার তো মনে হচ্ছে পরমা দেবীর মাথাতেই ঢোকেনি, উনি যাত্রাকে খারাপ বলেছেন বলে! একটা ওয়েব সিরিজ খারাপ হয়েছে, তার জন্য আর একটা শিল্পকে আপনি অপমান করলেন কোন অধিকারে? এটা বোঝার মতো ভদ্রোচিত মানবিক শিক্ষা পরমা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে বলে আমি মনেই করছি না। পরমা বন্দ্যোপাধ্যায় যতবার যাত্রা টাইপ বলবেন, আমি ততবার প্রতিবাদ করব।’

‘যাত্রা মায়ের প্রচুর সন্তান আছেন, যাঁরা মায়ের অপমান মেনে নেবেন না। যাত্রার কষ্টের ব্যাপারে কী জানেন? তিন ঘন্টা শুকনো কাঠের মঞ্চের উপরে অভিনয় করে, খোলা আকাশের নীচে ভিজে মাটিতে ধানের গোঁজের ওপরে শুধু গান না, অভিনয়ের সাথে নাচ, গান করে দর্শক বসিয়ে রাখার হিম্মত কি পরমার আছে? আমার যাত্রাটা এসে দেখুক না পরমা। পরমা বন্দ্যোপাধ্যায়কে একশো জন্ম তপস্যা করতে হবে যাত্রার মঞ্চে অভিনয় করে লাখো লাখো দর্শক ধরে রাখতে গেলে।’

কাকলি আরও বলেন, ‘রামকৃষ্ণদেব বলেছিলেন, মা সরস্বতীর আশীর্বাদ পেলেই যাত্রাশিল্পী হওয়া যায়। আমি তো পরমা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, অনল চক্রবর্তী-কাকলি চৌধুরীর ‘শেষ দেখা হয়নি’ যাত্রাপালাটা দেখে যান। লোকশিক্ষার কথা আমরা মঞ্চে কী ভাবে বলি দেখে যান। আর আপনারা শিক্ষিত, সফিস্টিকেটেড মহিলারা কী ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করেন ৬৫০ বছরের প্রাচীন যাত্রাশিল্প সম্পর্কে।’

আরও পড়ুনঃ পারুলের সঙ্গে পাঙ্গা? শিরিনের হাত বেঁকিয়ে দিলো পারুল! নিজের অধিকার বুঝে নিলো সে! ফাঁস আজকের পর্ব

কাকলির এই বক্তব্যে পাল্টা পরমা জানিয়েছেন, ‘আমি যাত্রা দেখে বড় হয়েছি। আমার শ্রদ্ধা আছে যাত্রার প্রতি। সামাজিক পালা কাকে বলে? ধর্মীয় পালা কাকে বলে দশটা গান গেয়ে আমি শুনিয়ে দিতে পারি। আমার ছেলেকেও বলেছি, একসময় আমাদের যাত্রায় জিনাত আমন অভিনয় করেছেন।’

Back to top button