‘সহজ কেমন আছে সেটা আমি জানি না, ও আমাকে…’ ছোট্ট বয়সেই বাবার মৃ’ত্যু! বর্তমান পরিস্থিতি নিয়ে সহজের হয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা সরকার!

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) আকস্মিক প্রয়াণের পর টলিউড তথা সাধারণ মানুষের মনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে এক সাক্ষাৎকারে ধরা দিলেন রাহুলের স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। আসন্ন ওয়েব সিরিজ ‘কুহেলি’-র প্রচারের ফাঁকে তিনি নিজের ব্যক্তিগত জীবন, বর্তমান মানসিক অবস্থা এবং তাঁদের সন্তান সহজকে নিয়ে অকপট কথা বলেছেন। প্রিয়াঙ্কার কথায় বারবার ফুটে উঠেছে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার অদম্য জেদ এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহসিকতা।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে প্রিয়াঙ্কা আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁকে যখন প্রশ্ন করা হয় তিনি কেমন আছেন, অভিনেত্রী জানান, ‘সত্যি বলতে সকাল থেকে অনেকেই এটা জিজ্ঞেস করেছে…আমি এখনো ঠিকঠাক গুছিয়ে কি উত্তর দেওয়া যায় সেটা বুঝে উঠতে পারিনি। একেক সময় একেক রকম আছি।’ তবে শোকের এই আবহেও তিনি কাজের মাধ্যমে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। প্রিয়াঙ্কা বিশ্বাস করেন যে জীবন মানেই ওঠা-পড়া, আর এই প্রতিকূলতাগুলো পার করেই তাঁকে এগিয়ে যেতে হবে। তাঁর কথায়, ‘কঠিন সময় লাইফে আসতেই থাকবে। যখন মনে করি যে হ্যাঁ, প্রত্যেকবার যখন এসছে তখন মনে হয়েছে এটাই সবথেকে খারাপ হতে পারে, কিন্তু সেটাও সারভাইভ করে গেছি।’

সাক্ষাৎকারে তাঁদের সন্তান সহজের প্রসঙ্গ উঠলে প্রিয়াঙ্কা অত্যন্ত সংবেদনশীলতার পরিচয় দেন। বাবার মৃত্যু সহজ কীভাবে গ্রহণ করেছে বা সে কেমন আছে, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সহজের বিষয়ে আমি কিছু বলব না…সহজ এখন কী ভাবছে, কেমন আছে, ও যখন নিজের থটসগুলোকে একটু বেটার স্ট্রাকচার করতে পারবে, যদি ও আর্টিকুলেট করতে চায়, যখন চাইবে আমার মনে হয় ওর বলাটাই বেটার।’ প্রিয়াঙ্কা স্পষ্ট করে দেন যে তাঁরা একে অপরের পরিপূরক এবং বর্তমান সময়ে পরিবারের সকলে একে অপরের ‘সাপোর্ট সিস্টেম’ হিসেবে কাজ করছেন। সহজের বেড়ে ওঠা এবং তার মানসিক অবস্থাকে তিনি আড়ালেই রাখতে পছন্দ করেছেন।

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত এবং লিগ্যাল ম্যাটার নিয়ে প্রিয়াঙ্কা অত্যন্ত সংযত ছিলেন। কোনো রকম গুজব বা বিতর্ককে প্রশ্রয় না দিয়ে তিনি সাফ জানান, ‘এটা ইনভেস্টিগেশনের ব্যাপার, একটা লিগাল ম্যাটার। সেটা নিয়ে আমি সত্যি কোনো কমেন্ট এই মুহূর্তে করতে পারব না।’ তবে পুরো বিচার ব্যবস্থার ওপর তাঁর যে আস্থা রয়েছে, সেটিও তিনি স্পষ্ট করে দিয়েছেন। তাঁর মতে, ‘আই হ্যাভ কমপ্লিট ফেথ অন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন।’ এই কঠিন সময়ে সোশ্যাল মিডিয়া ও অনুরাগীদের থেকে যে ভালোবাসা ও শক্তি তিনি পেয়েছেন, তার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ দিল্লি রোডে ভয়াবহ দুর্ঘটনার কবলে সাগর! নায়কের প্রাণ বাঁচাতে নিজের র’ক্ত দিতে এগিয়ে এলো আদিত্য! দুর্ধর্ষ আজকের পর্ব

পরিশেষে, পেশাদারিত্বের প্রতি সম্মান জানিয়ে প্রিয়াঙ্কা তাঁর নতুন কাজ ‘কুহেলি’ নিয়ে আলোচনা করেন। ব্যক্তিগত জীবনের ঝড়ের মধ্যেও তিনি কাজ বন্ধ করেননি। তিনি মনে করেন, যে কোনো চরিত্রই অভিনেতার ওপর কোনো না কোনো রেশ রেখে যায়। প্রিয়াঙ্কার ভাষায়, ‘আমি কাজ করতে ভালোবাসি, দায়িত্ব নিতে ভালোবাসি…যখন সেটে রয়েছি, যে কাজটা করছি সেটাই যেন প্রেজেন্ট থাকতে পারি।’ ১৫ই মে থেকে ওটিটি প্ল্যাটফর্মে তাঁর অভিনীত এই নতুন সিরিজটি দেখা যাবে। প্রিয়াঙ্কা আশা করেন, দর্শকরা যেভাবে তাঁকে এবং রাহুলকে ভালোবেসেছেন, সেভাবেই তাঁর কাজকেও ভালোবাসবেন।

Back to top button