নিখিল, যশ সবাই এখন অতীত! নুসরতের জীবনে নতুন প্রেম! বলিউড তারকার প্রেমে মজলেন নুসরাত!

টলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম একটি জুটি হলো যশ নুসরতের (Yash-Nusrat) জুটি। করোনাকালীন সময় থেকেই দুজনে একসঙ্গে রয়েছেন। নুসরাত জাহানের বিয়ের এক বছর পূরণ হতো না হতে যশ এবং নুসরাতের সম্পর্ক নিয়ে জল ঘোলা হতে শুরু করে। ২০২০ সালের শুরুর দিকে নুসরত এবং নিখিল জৈন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের কয়েক মাস পরেই নুসরত নিখিলের (Nusrat-Nikhil) থেকে আলাদা থাকবে শুরু করেন। নুসরাতের গর্ভবতী হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল, নুসরত এই বিষয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও চারিদিকে সেই খবর রটে গিয়েছিল।
তারপর তো সময়ের সাথে সাথে সবাই জানতে পারে নুসরত এবং যশ লিভিং রিলেশনশিপে রয়েছে এবং নুসরাতের গর্ভে যে সন্তান হয়েছে সেটা যশ দাশগুপ্তের। এই সময় অনেক নেটিজেনদের দাবি ছিল নিখিলের মত যশের হাতেও একদিন ছেড়ে দেবেন নুসরত। অনেকের ধারণা ছিল যশ যেহেতু ছোট পর্দা থেকে উঠে এসেছে তাই জন্য তাদের সম্পর্ক টিকবে না।
তবে তারপরে কেটে গিয়েছে চার চারটে বছর। নুসরত এবং যশের সন্তান অনেকটাই বড় হয়ে গিয়েছে। একসঙ্গে প্রায় বিভিন্ন পার্টিতে অনুষ্ঠানে দেখা যায় যশ নুসরতকে। তবে এসবের মাঝে গুঞ্জন উঠেছে এবারে নাকি যশ এবং নুসরতের সম্পর্ক ভাঙতে চলেছে তৃতীয় ব্যক্তির কারণে। শোনা যাচ্ছে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে যশ এবং নুসরতের মাঝে। এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে। অনেকেই এই তৃতীয় ব্যক্তিরকে সেটা জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।
বলিউড নায়কের প্রেমে নুসরত জাহান
জানা গিয়েছে নুসরতের জীবনে এসেছে তৃতীয় ব্যক্তি যার কারণে ভাঙতে চলেছে যশ এবং নুসরতের সম্পর্ক। এবারে বলিউডের একজন নায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছেন নুসরত। নিখিল এবং যশ এখন অতীত। টলিউডের কাউকে নয় সরাসরি বলিউডের অভিনেতাকে মন দিয়েছেন নুসরত। যশকে ভুলে এবারে বলিউডের অভিনেতা সাহিল ফুলের সঙ্গে রোমান্স করবেন নুসরত।
আরও পড়ুন: “ও না আমার গাল টেপে”- সাক্ষাৎকারে সবার সামনেই বেফাঁস অনির্বাণ! বাস্তবেও কি তবে প্রেম করছে রাই অনির্বাণ?
তবে অফ স্ক্রিন না পুরোটাই ঘটবে অন স্ক্রিনে। হ্যাঁ বাস্তবে নয় সিনেমার পর্দাতে এবার বলুন পরিচালক রাজর্ষি দের পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি ও মন ভ্রমণ। সেই ছবিতেই নুসরতের বিপরীতে দেখা যাবে সাহিলকে। এছাড়াও ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো একাধিক জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যেতে চলেছে। আগামী বছর বাংলা নববর্ষের সময় এই ছবি বড় পর্দায় মুক্তি পাবে সম্ভবত। এই প্রথমবার যেমন নুসরতকে বলিউডের কোন তারকার সঙ্গে জুটি বাধতে দেখা যাবে, তেমনি এই প্রথমবার সাহিল অভিনয় করবেন বাংলার কোন ছবিতে।

