“ও না আমার গাল টেপে”- সাক্ষাৎকারে সবার সামনেই বেফাঁস অনির্বাণ! বাস্তবেও কি তবে প্রেম করছে রাই অনির্বাণ?

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

আর কিছুদিনের মধ্যে এই ধারাবাহিক এক বছর পূরণ করতে চলেছে। অনেক ওঠা পড়া বাধা বিপত্তির পরেও ধারাবাহিকটি কিন্তু টিকে রয়েছে টেলিভিশনের পর্দায়। প্রতি সপ্তাহে খুব ভালো ফলাফল না করলেও মাঝেমধ্যে ধারাবাহিকটি টিআরপি রেটিং তালিকায় অনেকটি এগিয়ে আসে। এর আগেও এই ঘটনা দেখেছেন দর্শক। গল্পে নানান রকমের টুইস্ট এর মাধ্যমে দর্শকদের মন জয় করে এই ধারাবাহিকটি।

aratrika maity

মাঝে মাঝে ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকে কলা কুশলীদের বিভিন্ন সাক্ষাৎকারে ধরা দিতে দেখা যায়। আর সেখানেই আড্ডা মজাই মেতে ওঠে প্রত্যেকে। সাক্ষাৎকারে বেশ হাসতে হাসতেই নিজেদের শুটিংয়ের বিভিন্ন মুহূর্তের কথা ভাগ করে নেয় তারা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধরা দিয়েছিল পর্দার রাই অনির্বাণ। অর্থাৎ অভিনেত্রী আরাত্রিকা এবং অভিনেতা সুমন।

সাক্ষাৎকার শ্যুটিং এর খবর ফাঁস করল আরাত্রিকা

সম্প্রতি এক সাক্ষাৎকারে দুজনেই জানিয়েছে ধারাবাহিকের আগামী পর্বে আসতে চলেছে নানান রকমের টুইস্ট। তাই আগামী পর্ব গুলি দেখতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। আরাত্রিকা জানিয়েছেন ‘ধারাবাহিকে আগামী দিনে দেখা যাবে রাই অনির্বাণের জীবনে ফিরে আসে অনির্বানের প্রাক্তন স্ত্রী। এবারে আমার মনে হয় না কোয়েল ফিরে আসার কারণে রাই অনির্বাণের জীবনে আর কোন বিপদ আসবে। এবার দেখা যাক রাইয়ের কোয়েলকে নিয়ে মনে কোন সংশয় তৈরি হয় কিনা। সেটা পুরোটাই নির্ভর করছে অনির্বাণের উপর, তাই আপনারা সবাই মিঠিঝোরা দেখতে থাকুন।’ এছাড়া ফ্লোরে শুটিংয়ের মাঝে কি হয় সেই সমস্ত খবর দিয়েছেন। যে কিভাবে শুটিংয়ের ফাঁকে একে অপরের গাল টিপে দেন তারা, সেই খবর ফাঁস করে দিয়েছে আরাত্রিকা। এবার আরাত্রিকার মুখে এই কথা শুনে সকলের মনের প্রশ্ন উঠেছে কে কার গাল টিপে দেয়!

আরও পড়ুন: কোয়েলের অগোচরে ঐন্দ্রিলাকে নিয়ে একান্তে পার্টি করতে মত্ত নিসপাল! মুখ খুললেন কোয়েল!

সুমন জানিয়েছে কোয়েলের মেয়ে হিসেবে যে ছোট্ট বাচ্চা মেয়েটিকে দেখানো হচ্ছে। তার সঙ্গে বেশ জমে উঠেছে সুমনের আলাপ। ইতিমধ্যেই সুমনকে খুব ভালবেসে ফেলেছে। তাই শুটিংয়ে ফাঁকে আর স্ক্রিন দুজনের খুনসুটি দেখা যায়, মাঝে মধ্যে সেই সুমনের গাল টিপে দেয় আদর করে।

Back to top button