পর্দায় দজ্জাল শাশুড়ি চরিত্রে দাপুটে অভিনেত্রী মীনাক্ষী গোস্বামী এখন কোথায়?

বাংলা চলচ্চিত্রের (Bengali Cinema) জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী গোস্বামী (Meenakshi Goswami)। সিনে পর্দায় অত্যন্ত দাপুটে অভিনেত্রী ছিলেন তিনি। অভিনয় করেছেন বহু সুপারহিট সিনেমায়। জীবনের অদ্ভুত পরিকল্পনায় সিনে জগতে পা রাখেন অভিনেত্রী। যদিও মনে প্রাণে তিনি চেয়েছিলেন অ্যাথলেট হতে। এখন সমস্ত কিছুর থেকেই অনেকটা দূরে তিনি, কেমন আছেন অভিনেত্রী মীনাক্ষী গোস্বামী? তাঁর জীবন সম্পর্কে অজানা তথ্য জেনে নিন।

বেশিরভাগ সময় সিনেমায় দজ্জাল শাশুড়ি চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রগুলি ছিল অহংকারী রাগী ধরনের। নব্বইয়ের দশকে পর্দা কাঁপানো নাম ছিলেন তিনি। তাঁকে চেনেন না এমন সিনেমা প্রেমী পাওয়া মুশকিল। খল চরিত্রে অভিনয় করে প্রভূত নাম করেছিলেন মীনাক্ষী গোস্বামী। তবে বর্তমানে তিনি যেন ভুলে যাওয়া একটি নাম। ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় ভুলতে বসেছে তাঁকে।

Bengali actor

১৯৩৩ সালে এলাহাবাদের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন মীনাক্ষী গোস্বামী। ছোট থেকেই তিনি ভেবেছিলেন একজন বড় অ্যাথলেট হবেন। খুব ভালো সাঁতার কাটতেন মীনাক্ষী। ভালো খেলতেন ভলিবল। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন মীনাক্ষী গোস্বামী। বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা বিভাগের দায়িত্ব ছিল তাঁর ওপর। খেলার জন্য একসময় তিনি পাড়ি দিয়েছিলেন সুদূর রাশিয়া। ‌

Bengali actor

সেন মীনাক্ষী। এরপর তিনি যুক্ত হন নাট্য দলে। অভিনয় এবং নাচ শিখে পর্দায় অভিনেত্রী হয়ে জন্য প্রস্তুত হয়ে ওঠেন তিনি। ‘দক্ষযজ্ঞ’ ছবিতে অভিনয়ের সুযোগ পান মীনাক্ষী গোস্বামী। উত্তম কুমারের শেষ ছবি ‘ওগো বধূ সুন্দরী’-তে অভিনয় করে সবার নজরে আসেন মীনাক্ষী গোস্বামী। এরপর শুরু হয় তাঁর একের পর এক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়। তিনি অভিনয় করেছেন ‘মেঘ মুক্তি’, ‘তনয়া’, ‘ছোট বউ’, ‘অপরূপা’, ‘দুটি পাতা’, ‘অমর গীতি’, সহ একাধিক ছবিতে অভিনয় করেন মীনাক্ষী।

আরও পড়ুন:শ্যামলীকে জোর করে বিয়ের পিঁড়িতে বসালো মন্দার! শ্যামলীকে বাঁচাতে কলকাতা থেকে ছুটে আসছে অনিকেত

বয়স বাড়তে থাকলে কর্মক্ষমতা কমে আসে তাঁর। ‘আলেয়ার আলো’ ছবিতে শেষ বারের জন্য অভিনয় করতে দেখা যায় তাঁকে। ২০১২ সালে প্রয়াত হন অভিনেত্রী মীনাক্ষী গোস্বামী। তাঁর চলে যাওয়ার খবর তেমনভাবে প্রকাশিত হয়নি কোনো খ্যাতনামা সংবাদপত্রে। আলাদা করে শ্রদ্ধা জ্ঞাপন, সম্মান জানানো হয়নি তাঁকে। বাংলা ছবির জগতে তাঁর অবদান অনেক। তবু সবার আড়ালে নীরবে চলে গিয়েছেন মীনাক্ষী গোস্বামী। তাঁর অভিনয়ের জন্য দর্শকদের তরফে কুর্নিশ, তিনি ও তাঁর শিল্প রয়ে গিয়েছে সবার মনে।

Back to top button