শ্যামলীকে জোর করে বিয়ের পিঁড়িতে বসালো মন্দার! শ্যামলীকে বাঁচাতে কলকাতা থেকে ছুটে আসছে অনিকেত

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Veseche)। বর্তমানে ধারাবাহিকটি একের পর এক চমক দিয়ে দর্শকদের অবাক করে দিচ্ছে। এর আগেই দেখা গেছে, তিস্তার পরিচয় সবার সামনে চলে এসেছে। শ্যামলী যে তিস্তা, এটা জানার পর ফের শ্যামলীকে ‘বিশ্বাসঘাতক’ তকমা
দিয়েছে অনিকেত। জোড়াবাড়ি ছেড়ে বেরিয়ে গেছে শ্যামলী।
ফুলকি আজকের পর্ব ৭ জুন (Phulki Today Episode 7th June)
এদিকে দেখা যাচ্ছে, জোড়াবাড়ি থেকে বেরিয়ে যাওয়া অনিকেতের স্ত্রী শ্যামলীকে জোর করে বেঁধে রেখে দিয়েছে মন্দার। যেন তেন প্রকারেন শ্যামলীকে বিয়ে করবে সে। এদিকে শ্যামলী ভাবছে কিভাবে পালানো যায়। কিন্তু শ্যামলীর হাত বাঁধা, নরক থেকে বাঁচার উপায় খুঁজতে থাকে শ্যামলী।
এরপর দেখা যায়, শ্যামলী মন্দারকে বলে সে একটিবার কলঘরে যেতে চায়। তখন মন্দার একজনকে পাহারায় রেখে শ্যামলীকে কলঘরে যাওয়ার অনুমতি দেয়। কলঘরে যেতেই শ্যামলী উপরের ফাঁকা অংশ দিয়ে বাইরে পালিয়ে যাবে বলে মনস্থির করে। কিন্তু আদতে সে পারে না। মন্দারের সাঙ্গপাঙ্গ, এবং স্বয়ং মন্দারের হাতেই ধরা পড়ে যায় সে।
শ্যামলীকে নিয়ে এসে মন্দার ঘোষণা করে এখনই শেষ শ্যামলীকে বিয়ে করবে। বিয়ের সাজগোজ গয়না, পাঠাতে থাকে মন্দার। সবাইকে নির্দেশ দেয়, শ্যামলীকে যেন কনের বেশে সাজানো হয়। সেদিন সন্ধ্যার লগ্নে শ্যামলীকে বিয়ে করবে সে। এদিকে বিয়ে করতে নারাজ শ্যামলী। অতীতের কথা মনে পড়তে থাকে তাঁর।
আরো পড়ুন: পর্ণার জীবনে সুখবর আসতেই খুশি হয়ে গেল সবাই! ‘নিম ফুলের মধু’-তে ফের জবরদস্ত চমক
কলকাতায় মামনির সঙ্গে শ্যামলীকে নিয়ে কথা বলে অনিকেত। অনিকেত বলতে থাকে, শ্যামলী কে সে কোনভাবেই ক্ষমা করবে না। এদিকে সে জানেও না, তাঁর চোখের আড়ালে শ্যামলীকে আরেকজন জোর করে বিয়ের পিঁড়িতে বসাচ্ছে। অনিকেত কি যাবে শ্যামলীকে উদ্ধার করতে? সব ভুল বোঝাবুঝি মিটিয়ে জোড়াবাড়িতে ফিরিয়ে আনবে তাঁকে? উত্তরের অপেক্ষায় ধারাবাহিকের দর্শক।

