রিলিজ হল প্রধানের প্রথম রোম্যান্টিক গান! কেমন হলো দেব সৌমিতৃষার কেমিস্ট্রি? দেখুন নিজের চোখেই

বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতের একজন অন্যতম সুপারস্টার হচ্ছেন দেব (Dev)। এতদিন ধরে অভিনয়ের মধ্যে দিয়ে হাজার হাজার দর্শকের মনে স্থায়ী একটা জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেতা।
বহুদিন ধরে শোনা যাচ্ছিল আসতে চলেছে দেব অভিনীত একটি নতুন ছবি যার নাম প্রধান। ইতিমধ্যেই সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেয়েছে চলচ্চিত্রের ট্রেলার। এই প্রোমোতেই বাজিমাত করে দিয়েছে প্রধান। এবার শুধু প্রকাশ পাওয়ার অনেক্ষা।
এতদিনে দর্শকরা খুব ভালো করেই জেনে গিয়েছেন, এই সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে এবং তার বিপরীতে থাকবেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। খুব সুন্দর একটি গল্প নিয়ে আসতে চলেছে এই চলচ্চিত্র।
ছবির ট্রেলারে একেবারে শুরুতেই দেখা যায়, নায়ক এবং নায়িকার মধ্যে একটি সুন্দর বন্ডিং। আর তার পরেই চার হাত এক হয়ে যায় তাদের। এই ছবির নায়ক একজন সত পুলিশ অফিসার। তবে এইবার প্রকাশ পড়লো এই ছবির একটি রোম্যান্টিক মিউজিক ভিডিও।
আরও পড়ুনঃ সিঁদুর দানের সময় পাল্টে গেল খেলা, সব সত্যি বলে পর্ণাকেই বিয়ে করলো সৃজন
গানের নাম হয়েছে বলি কি শোন। গোটা মিউজিক ভিডিও জুড়ে দেখানো হয়েছে দেব সৌমির সম্পর্কের সুন্দর কেমিস্ট্রি। তাদের গোটা দাম্পত্য জীবনটাকেই তুলে ধরা হয়েছে এই গানের মধ্যে দিয়ে। মিউজিক ভিডিওটি প্রকাশ পাওয়ার সাথে সাথেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভিউজ হতে চলেছে প্রায় দুই লাখ।

