সিঁদুর দানের সময় পাল্টে গেল খেলা, সব সত্যি বলে পর্ণাকেই বিয়ে করলো সৃজন

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। পর্ণাকে এবার সত্যিই ডিভোর্স দিল সৃজন। এইবার পর্ণার সাথেই বিয়ে হবে সৃজনের।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা পর্ণা অনেক বার অনেক রকম ভাবে চেষ্টা করেছে সৃজনের সাথে সুখে সংসার করার, সর্বোপরি সংসারটাকে আরো মজবুত করে গড়ে তোলার। কিন্তু সংসারের সুখ কপালে জোটেনে পর্ণার।

এর পর ইশার চক্রান্তের শিকার হয়ে পর্ণাকে ডিভোর্স দিয়ে দেয় সৃজন। তাই এবার সৃজনের মুখ থেকে কথা বের করতে এক জব্বর প্ল্যান করে পর্ণা। বিয়ে করবে বলে ঠিক করে সে। বিয়ের জন্য পাত্র পক্ষ দেখতে আসে পর্ণাকে। এই সবটাই যে বানানো সেটা একমাত্র কৃষ্ণা মৌমিতা আর ইশা ছাড়া বাড়ির প্রত্যেকেই জানে।

এরপর পাত্রকে দেখে পর্ণা বলে সে রাজি। এই দেখে নিজেকে আর স্থির রাখতে পারেনা সৃজন। এই বিয়ে নিজের চোখের সামনে কিভাবে দেখবে সে? ধীরে ধীরে ধৈর্যের বাঁধ ভাঙতে থাকে তার। আর ঠিক এমনটাই চেয়েছিল পর্ণা। সৃজনের ঠাম্মি সৃজনের সামনে বসেই বলে, “মেজ খোকা আগামী পরশু একটা শুভ লগ্ন আছে আর সেই লগ্নেই যেন দিদি ভাইয়ের বিয়ে হয়ে যায়। আমিও দেখবো কে এই বিয়ে আটকাতে পারে।” এমন কথা শুনে ভীষণ ঘাবড়ে যায় সৃজন। কিন্তু তাও নিজের মুখ খোলে না সে।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একদিকে বিয়ে হচ্ছে সৃজন আর ইশার আর অন্যদিকে পর্ণার সাথে তার পছন্দ করা পাত্রের। ঠিক সিঁদুর দানের সময় একে অপরের দিকে তাকায় তারা। পর্ণা মনে মনে বলে, “এবার অন্তত সত্যিটা বলো সৃজন।” এভাবেই কি আলাদা হয়ে যাবে তারা নাকি শেষ মুহূর্তে সবটা বলে দেবে সৃজন?

Back to top button