উদয়-অনামিকার সংসারে নতুন সদস্য! ধারাবাহিকের মাঝপথেই কোন সুখবর দিলেন “রায়ান”? তবে কি দুই থেকে তিন হতে চলেছেন উদয়-অনামিকা?

এবার কোনও নতুন ধারাবাহিক নয়, তাঁদের ব্যক্তিগত জীবনের খুশির খবরেই মাতোয়ারা ভক্তরা। কয়েক বছর আগে বিয়ে করে গাঁটছড়া বাঁধেন এই তারকা জুটি। তাঁদের পোষ্য বেলাকে নিয়েই গড়ে উঠেছিল সুখের সংসার। আর এবার সেই পরিবারে যুক্ত হল নতুন সদস্য—একদম ঝকঝকে ধূসর রঙের নতুন গাড়ি, যার নাম দিয়েছেন ‘থরু’।
মঙ্গলবার সমাজমাধ্যমে একটি সুন্দর ভিডিও পোস্ট করেন তাঁরা। ভিডিওয় দেখা যায়, উদয়ের কোলে বেলা, আর পাশে অনামিকা—আকাশি কুর্তি, পালাজো আর সহজ হাসিতে অনায়াসে মাতিয়ে রেখেছেন দর্শকদের। তাঁদের মুখে যেন নতুন আনন্দের ঝলক। আর ভিডিওর শেষে দেখা যায় তাঁদের নতুন সঙ্গী ‘থরু’, যার সঙ্গে কেক কেটে উদযাপন করলেন এই খুশির দিন।
ছবিগুলোয় দেখা যায়, গোলাপের তোড়া, কেক, বেলার আদর আর অনামিকার স্টিয়ারিং হাতে হাসিমুখ—সব মিলিয়ে পূর্ণ এক পারিবারিক মুহূর্ত। উদয়ের ক্যাপশনে লেখা, “Welcome home, Thoru!” যা মুহূর্তে ভাইরাল হয়। নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন। অভিনেতা রিয়াজ লস্করও অভিনন্দন জানিয়েছেন তাঁদের।
আরও পড়ুনঃ কারেন্ট শক দিয়ে উজিকে মারার চেষ্টা ঋষির বাড়ির লোকের! আসল অপরাধীকে হাতেনাতে ধরল নিশা! দুর্ধর্ষ আজকের পর্ব
অনুরাগীদের মতে, উদয়-অনামিকার জীবনের এই মিষ্টি মুহূর্ত যেন তাদেরও আনন্দে ভরিয়ে দিয়েছে। বর্তমানে উদয় অভিনয় করছেন জি বাংলার ধারাবাহিক পরিণীতা-তে ‘রায়ান’-এর চরিত্রে। অনামিকা কিছুদিন বিরতি নিয়েছেন কাজ থেকে, তবে তাঁর ভক্তরা এখনো অধীর অপেক্ষায় রয়েছেন আবার পর্দায় ফিরে আসার জন্য। আপাতত তাঁদের নতুন পরিবারের সদস্য ‘থরু’কেই ঘিরে খুশির আবহ ঘরে-বাইরে।

