একসঙ্গে বড় হওয়া দুই বোনের! ঝারগ্রামেই ছোট থেকে বেড়ে ওঠা! শিরিন দিদিকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন আরাত্রিকা!

জি বাংলার পর্দায় নতুন চাঞ্চল্য—দিতিপ্রিয়া রায়কে রিপ্লেস করে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অপর্ণার চরিত্রে এসেছেন শিরিন পাল। প্রথম মেগা সিরিয়াল হলেও থিয়েটারের অভিজ্ঞ শিরিনকে নিয়ে দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। ঝারগ্রামের মেয়ে শিরিনকে নিয়ে নানা তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে, তবে এবার প্রকাশ্যে এল আরও এক মিষ্টি কাহিনি—জি বাংলার আরেক নায়িকা আরাত্রিকা মাইতির সঙ্গে তাঁর ছোটবেলার বিশেষ বন্ধুত্ব।
মিঠিঝোরা ও খেলনা বাড়ি খ্যাত আরাত্রিকা নিজেও ঝারগ্রামেরই মেয়ে। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে। শিরিনের জীবনে নতুন অধ্যায় শুরু হতেই নিজের সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ভরা একটি পোস্ট করেছেন আরাত্রিকা। জানিয়েছেন, শুধু পরিচিত নন, তাঁরা একই স্কুলে পড়েছেন। একই দলে নাচ, নাটক, এমনকি মক পার্লামেন্টেও অংশ নিয়েছেন। একই পথ চলার স্মৃতিতে ভরা আরাত্রিকার পোস্টে যেন ফিরে এসেছে দুই বোনুর বেড়ে ওঠার দিনগুলোর গল্প।
আরাত্রিকা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, শিরিনের এই সফলতার শুরুটা যেন গল্পের মতো। সেই পোস্টে শিরিনও ভালোবাসায় ভরা উত্তর দিয়েছেন। লিখেছেন যে এত আদর পেয়ে মন ভরে গেছে এবং শিগগিরই দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছেন। তাঁদের এই খোলামেলা কথোপকথনে ঝরেছে ঝারগ্রামের গর্বের সুর। অনেকে মন্তব্য করে জানিয়েছেন, দুই প্রতিভাশালী মেয়ের উন্নতি দেখে গর্বিত তাঁরা।
ওদিকে দিতিপ্রিয়ার বদলে শিরিনকে কতটা মানাচ্ছে, তা নিয়ে চলছে চর্চা। তবে জীতু কমল ইতিমধ্যেই নতুন সহ-অভিনেত্রীকে সাদরে গ্রহণ করেছেন। মাত্র তিন দিনের কাজেই তিনি বুঝে গেছেন, শিরিন কতটা পারদর্শী। তাঁর কথায়, শিরিন দ্রুত বুঝে নেয়, দ্রুত শিখে নেয় এবং তার মধ্যে রয়েছে শিক্ষিত, সচেতন এক মানসিকতা। অভিনেতার বিশ্বাস, তাঁদের জুটি দর্শকের মন জয় করবে।
আরও পড়ুনঃ ‘একই পথে বাবা হওয়ার আনন্দ আর বাবাকে হারানোর শোক…’, ‘ফুলকি’র শেষ অধ্যায়ে আবেগেপ্রবণ সুদীপ!
শেষে জীতুর আবেদন, নতুন শুরুতে শিরিনকে সকলেই সমর্থন করুন। একে অপরকে টেনে নামানোর চেষ্টা না করে, শিল্পীকে উৎসাহ দেওয়াই এখন সবচেয়ে জরুরি। ইতিবাচক শক্তিতে ভর করে এগিয়ে যাক ‘নতুন অপর্ণা’, এই প্রত্যাশাই করেছেন তিনি।

