বিয়ের পর থেকেই বিচ্ছেদের গুঞ্জন! রটানো গুঞ্জনকেই বাস্তব রূপ দিলেন নীল তৃণা! মন ভাঙলো অভিনেতার!

বিয়ের পর থেকেই সম্পর্ক ভাঙনের গন্ধ ভেসে আসছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল ধারাবাহিকে। একসঙ্গে পথ চলা আর টিকল না শাক্যর। স্ত্রীর সঙ্গে সমস্যা মেটাতে যতবার চেষ্টা করেছেন, ততবারই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সম্পর্কটাকে আরেকটা সুযোগ দিতে চাইলেও স্ত্রী জানিয়ে দেয় তাঁর জীবনে এসেছেন অন্য কেউ। তাই শাক্য পিছিয়ে যায় শুধু চাই তার সুখটা অটুট থাকুক।
এত টানাপোড়েনে ভরা ঘটনাগুলো কি নীল ভট্টাচার্যের বাস্তব জীবনে ঘটে গেছে? উত্তর হচ্ছে না। এগুলো সবই তাঁর নতুন মেগা সিরিয়াল ‘ভোলে বাবা পার করেগা’-র গল্প। এই ধারাবাহিকে নীল অভিনয় করছেন শাক্যর চরিত্রে আর মধুমিতা সরকার হাজির ঝিল হয়ে। গল্পের শুরু থেকেই ঝিলের অসুস্থতার সুর উঠেছিল টিউমারের অস্তিত্ব সবকিছু অন্ধকারে ঠেলে দিচ্ছিল। কিন্তু শাক্য নিজের দায়িত্বে ঝিলকে সুস্থ করার সিদ্ধান্ত নেয় আর চিকিৎসাও করে নিজ হাতে।
ঝিল আর শাক্যর মধ্যে ভালোবাসার এক নরম সম্পর্ক ধীরে ধীরে তৈরি হতে থাকে কিন্তু কেউই তা স্বীকার করে না। এদিকে শাক্যর জীবনে আগেই ছিল চৈতি তাদের বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু ভাগ্যের লিখনে শাক্যর বিয়ে হয়ে যায় ঝিলের সঙ্গে আর তাতেই যেন শুরু হয় নতুন ঝড়। ঝিলকে প্রথম থেকেই অপছন্দ করত চৈতি তাই ঝিল সুস্থ হতেই সে চাপ দিতে শুরু করে ডিভোর্সের জন্য।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! ভয়ংকর দুর্ঘটনার কবলে অনির্বাণ চক্রবর্তী! বাসের নিচে চলে গেল অভিনেতার গাড়ি! বর্তমানে কি অবস্থায় আছেন অভিনেতা?
বিয়ের সময় ঝিল নিজেই বলেছিল শাক্যকে ডিভোর্স দেবে কিন্তু পরিস্থিতির বদলে অনুভূতির রংও বদলে যায়। তবুও চৈতির জোরাজুরিতে ডিভোর্সের সিদ্ধান্তে এগোয় দুজনই। আইনজীবির সামনে দাঁড়িয়ে শাক্য চাইছিল শেষবারের মতো সম্পর্কটাকে আরেকটা সুযোগ দিতে কিন্তু ঝিল জানায় সে অন্য কাউকে ভালোবাসে। তাই সবটুকু ভেঙে পড়লেও শাক্য মানিয়ে নেয় বিচ্ছেদের পথই বোধহয় ঝিলের সুখের বাস্তব চাবিকাঠি।
এতকিছুর পর গল্প কোন দিক ঘুরবে তা জানার অপেক্ষায় দর্শক। ঝিল সত্যিই কি অন্য কাউকে ভালোবাসে নাকি এর আড়ালে আছে আরও কোনও অজানা সত্য? শাক্য কি ভেঙে যাওয়া সম্পর্ক ফিরে পাবে? এর সমস্ত উত্তর বয়ে আনবে ‘ভোলে বাবা পার করেগা’-র আগামী পর্ব।

