হাসপাতাল থেকে মুক্ত গায়ক! তবে এখনও কমেনি বিপদ! নচিকেতার উপর কোন কোন নির্দেশ জারি করলেন ডাক্তার? জীবন থেকে বাদ পড়লো কোন জিনিসটি?

এক সপ্তাহের চিকিৎসা শেষে অবশেষে বাড়ি ফিরেছেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই উদ্বেগে ছিলেন তাঁর অসংখ্য ভক্ত। হার্টে ব্লকেজ ধরা পড়ায় চিকিৎসকেরা দ্রুত অ্যান্জিওপ্লাস্টির সিদ্ধান্ত নেন এবং তাঁর বুকে দুটো স্টেন্ট বসানো হয়। সফল অস্ত্রোপচারের পর শুক্রবার বাড়ি ফিরে চিকিৎসকদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। নিজের মজা করেই লেখেন, “অবশেষে খাঁচা ভেঙে…”, আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলেই।

গত শনিবার নিয়মিত চেকআপ করতে গিয়ে জানা যায় নচিকেতার হার্টে ব্লকেজ রয়েছে। পরিস্থিতি গুরুতর হতে পারে বুঝে চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন। অপারেশন সফল হওয়ার পর খুব অল্প সময়েই তাঁর শারীরিক অবস্থা উন্নতি করতে থাকে। মাত্র দুই দিনের মধ্যেই তাঁকে আইসিসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে তাঁর দ্রুত সাড়া দেওয়া অত্যন্ত ইতিবাচক।

এই সময়ে তাঁর পাশে ছিলেন পরিবার ও অনুরাগীরা। মঙ্গলবার বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় পনেরো মিনিট ধরে চিকিৎসকদের সঙ্গে কথা বলে নচিকেতার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নেন তিনি। এমনকি মজার ছলে নিজের শরীরের দিকে অবহেলা করার জন্য নচিকেতাকে একটু বকাঝকাও করেন। তাঁর এই সৌজন্য সফর গায়ক ও তাঁর পরিবারের কাছে নিঃসন্দেহে বড় সহায়ক হয়ে ওঠে।

বর্তমানে নচিকেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বড় কোনও সমস্যা নেই, তবে এখন তাঁর প্রয়োজন যথেষ্ট বিশ্রাম এবং নিয়মিত খাবারদাবার। চিকিৎসকেরা আশাবাদী, সবকিছু ঠিকঠাক চললে খুব শিগগিরিই তিনি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরবেন। তাঁর মনোবল এবং দ্রুত সুস্থ হওয়ার ইচ্ছা চিকিৎসা প্রক্রিয়াকে আরও সহজ করে তুলছে।

আরও পড়ুনঃ ভয়াবহ স্মৃতি, মানসিক লড়াই! য’ন্ত্রণায় ছটফট করছে শরীর! মৃ’ত্যু ভয়? কি চলছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের জীবনে?

ভক্তদের জন্য আরও আনন্দের খবর, খুব বেশি দেরি নয়, নচিকেতা আবারও মঞ্চে ফিরতে পারবেন বলে আশা করছেন চিকিৎসকেরা। তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছেন লক্ষ লক্ষ শ্রোতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর সুস্থতার জন্য শুভেচ্ছার বন্যা বইছে, আর তাঁর সাম্প্রতিক পোস্ট যেন সেই আশাকে আরও উজ্জ্বল করে তুলেছে।

Back to top button