‘জিতু অসুস্থ! জানা ছিল না…’- সম্পর্কের পাশাপাশি বিচ্ছেদ ঘটেছে যোগাযোগেও! প্রাক্তন স্বামীর অসুস্থতার খবরও জানতে পারেননি নবনীতা!

জনপ্রিয় অভিনেতা জীতু কমলের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে গোটা টেলি–ইন্ডাস্ট্রিতে। দিতিপ্রিয়া রায় থেকে শুরু করে অভ্রজিৎ চক্রবর্তী—সকলেই সহ-অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এমনকি হাসপাতালে গিয়ে তাঁর খোঁজও নিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতেও জীতুর স্বাস্থ্যের আপডেট জানতে চাইছেন অসংখ্য অনুরাগী। হঠাৎ এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই উঠে এসেছে জীতুর ব্যক্তিগত সম্পর্কের পুরনো অধ্যায়—তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস কি জেনেছেন এই খবর?

বিবাহবিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীকে নিয়ে কখনও কটাক্ষ বা দূরত্ব তৈরি করেননি নবনীতা। বরং সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও জীতুর সঙ্গে কাটানো দিনের পুরনো ছবি ভাগ করে নিয়েছেন তিনি। জন্মদিনে শুভেচ্ছা বার্তাও পাঠাতে ভোলেন না। তাই স্বাভাবিকভাবেই অনেকের কৌতূহল—এবার কি তিনি ছুটে গেলেন হাসপাতালে?

কিন্তু সাংবাদিকদের প্রশ্ন শোনার পরই নবনীতার আশ্চর্য হওয়া—এটাই যেন চমক! তিনি জানিয়েছেন, জীতুর অসুস্থতার খবর সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না। সেই খবর মিডিয়ার মাধ্যমেই প্রথম জানতে পারেন তিনি। নবনীতার কথায়, “গত রাতেই আমার শো ছিল। ভোরবেলা বাড়ি ফিরে ঘুমোচ্ছিলাম। সাংবাদিকদের ফোনেই ঘুম ভাঙল। জীতুর কী হয়েছে, আমার সত্যিই জানা নেই।”

এরপরেই তিনি স্পষ্ট করে জানান, জানার কথাও নয়। কারণ, তাঁরা আর পরস্পরের জীবনের সঙ্গে যুক্ত নন। বিচ্ছেদের পর জীতুর কাজ বা তাঁর টিমের কারও সাথে যোগাযোগ নেই তাঁর। যদিও তাঁদের বিয়েবিচ্ছেদের কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন নবনীতাই, কিন্তু জীতু কখনোই এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

আরও পড়ুনঃ বিশ্ব বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস! নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ! অনুষ্ঠানে থাকছেন কারা? রয়েছে বিশেষ চমক!

তবে সবশেষে যে প্রশ্নটা থেকেই যায়—এই পরিস্থিতিতে কি মানবিকতার খাতিরে প্রাক্তন স্বামীকে দেখতে যাবেন নবনীতা? সেই উত্তর এখনও রহস্যই রয়ে গিয়েছে। সময়ই বলবে, সম্পর্কের সমীকরণ বদলালেও মানবিকতা কি তার জায়গা ধরে রাখতে পারে?

Back to top button