ডিভোর্স এখন অতীত! জিতু বিতর্কের মাঝেই আদুরে চু’ম্বনে নজর কাড়লেন নবনীতা! কি চলছে অভিনেত্রীর জীবনে?

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল চিরদিনই তুমি যে আমার নিয়ে এখন চারদিকে তোলপাড়। বিশেষ করে নায়ক জিতু কমলকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় সাফ জানিয়ে দিয়েছেন, তাঁকে সরানো হলে সিরিয়াল দেখাই বন্ধ করে দেবেন। এই উত্তপ্ত পরিস্থিতিতেই নতুন করে আলোচনায় উঠে এল জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। একটি ইনস্টা স্টোরির মাধ্যমে তিনি জানালেন, ঠিক কেমন জীবনসঙ্গী দেখতে চান তিনি।
নবনীতা ইনস্টাগ্রামে শেয়ার করেন এড ওয়েস্টউইক এবং এমি জ্যাকসনের এক রোম্যান্টিক রেড কার্পেট ভিডিও, যেখানে এড প্রকাশ্যেই স্ত্রীর ঠোঁটে আদুরে চুম্বন দেন। ক্যামেরা বা পাপারাজ্জিদের তোয়াক্কা না করে সেই মুহূর্তকে উদযাপন করেন দুজনে। ভিডিওর সঙ্গে থাকা লেখা ছিল, “This is how I want my man to react after getting me.” অর্থাৎ, নবনীতাও চান তাঁর মানুষ এমন ভালোবাসায় ভরিয়ে দিক তাঁকে।
জিতু এবং নবনীতার বিয়ে হয়েছিল ২০১৯ সালের ৬ মে। কিছুদিন পরেই তাঁদের সম্পর্কে সমস্যা দেখা দেয়। দুই পক্ষই বিচ্ছেদের কারণ নিয়ে চুপ থাকলেও নবনীতা জানিয়েছিলেন, ভালো থাকার জন্যই আলাদা হওয়ার সিদ্ধান্ত। পরে সোশ্যাল মিডিয়ায় ডিভোর্সের খবর প্রকাশ্যে আসে এবং ২০২৩ সালের মাঝামাঝি তাঁরা আইনি ভাবে আলাদা হয়ে যান। এখন কি নবনীতা নতুন করে জীবনসঙ্গী খুঁজতে রাজি? তাঁর পোস্ট দেখে অনেকেই সেই জল্পনাই করছেন।
এদিকে সিরিয়াল জগতের হাওয়া একদম অন্যখানে। দিতিপ্রিয়া রায় অভিযোগ করেছেন, জিতু নাকি তাঁকে অনুপযুক্ত হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন এবং কিছু অস্বস্তিকর কথাও বলেছেন। এমনকি AI দিয়ে বানানো চুমুর ভিডিও পাঠানোর অভিযোগও উঠেছে। পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে প্রযোজনা সংস্থা জরুরি মিটিং ডাকলেও জিতু মাঝপথেই নাকি বেরিয়ে যান এবং এখনও এনওসি জমা দেননি।
আরও পড়ুনঃ বিয়ের বছর ঘোরার আগেই সুখবর! মা হতে চলেছেন অভিনেত্রী? ‘এতগুলো মাস ধরে ধারণ করছি…’- শ্বেতার মন্তব্যে দর্শকদের উত্তেজনা তুঙ্গে!
তবে জিতু কমলের অনুগামীরা এসব মানতে রাজি নন। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে জিতুর ইমেজ খারাপ করা হচ্ছে। তিনি নির্দোষ, এবং তাঁকে নিয়ে যেভাবে প্রচার চালানো হচ্ছে তা অন্যায়। বিতর্ক, অভিযোগ আর পাল্টা প্রতিক্রিয়ায় জিতু এবং নবনীতা দুজনই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

