বিয়ের বছর ঘোরার আগেই সুখবর! মা হতে চলেছেন অভিনেত্রী? ‘এতগুলো মাস ধরে ধারণ করছি…’- শ্বেতার মন্তব্যে দর্শকদের উত্তেজনা তুঙ্গে!

নবদম্পতি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের বিয়ের এখনও বছর পূর্ণ হয়নি। চলতি বছরের ১৯ জানুয়ারি প্রেমের বহু বছরের সম্পর্ককে পরিণতি দিয়ে সাতপাকে বাঁধা পড়েছিলেন দু’জনে। আর ঠিক সেই বিয়ের ১০ মাস পূর্ণ হতেই শ্বেতার এক মন্তব্যে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। অভিনেত্রী কি সত্যিই কোনও বড় সুখবরের ইঙ্গিত দিলেন? নাকি সবটাই শুধুই মজা?
১৯ নভেম্বর বিয়ের ১০ মাস পূর্তি উপলক্ষে বিশেষ এক ভিডিও পোস্ট করেন শ্বেতা। বউ সেজে তিনি জানান, আজ তাদের বিবাহবার্ষিকী নয়, বরং ১০ মাসের ছোট্ট মাইলস্টোন। রসিকতা করেই বলেন, অতিথিদের ডাকলেও কাউকেই এখনো কিছু খাওয়ানো হয়নি। তারপরই হাসতে হাসতেই যোগ করেন, “আজ আমি বউয়ের মতো সেজেছি, কিন্তু বর নেই। বর শুটিংয়ে।” আর সেই কথার পরেই তাঁর মন্তব্য, “১০ মাস ধরে আমি ধারণ করছি।” মুহূর্তেই আলোচনার ঝড় ওঠে।
পরের কথাতেই শ্বেতা স্পষ্ট করেন, তিনি রুবেলকে “গর্ভে নয়, মনে ধারণ করছেন।” অর্থাৎ মন্তব্যটি পুরোপুরি আবেগঘন মজা হিসেবে করা। তবুও অভিনেত্রীর এমন নরম সুরের কথা ঘিরে উত্তেজনা চড়চড় করে বাড়ছে নেটদুনিয়ায়। শ্বেতা জানান, আসল উদযাপন হবে তাদের প্রথম বিবাহবার্ষিকীতে এবং সেদিনই সব বিস্তারিত জানাবেন তাঁরা।
সাম্প্রতিক এক ভিডিওতে অসুস্থতার মধ্যেও শুটিং করা রুবেলের পরিশ্রমের প্রশংসা করতে দেখা যায় শ্বেতাকে। জানান, রাত দুটোতে তিনি ভিডিও করছেন শুধুমাত্র স্বামীর প্রতি সেই সম্মান ও উৎসাহ প্রকাশের জন্য। জিম থেকে বাড়িতে এসে শরীর খারাপ থাকা সত্ত্বেও রুবেল শুটিংয়ে গিয়েছেন। প্রেশার বেড়ে যাওয়া, বমি বমি ভাব—সব কিছুর মাঝেই কঠিন আউটডোর সিনে অভিনয় করছেন তিনি। শ্বেতার মতে, পর্দার পিছনে এমন পরিশ্রম অনেকেই বোঝেন না।
আরও পড়ুনঃ খেলা ঘুরিয়ে দিল জলসা! প্রথম পাঁচের প্রথম তিনে বিরাজ করছে জলসার তিন মেগা! পিছিয়ে গেলো পরিণীতা! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা
‘যমুনা ঢাকি’ ধারাবাহিক থেকে শুরু হওয়া তাঁদের সম্পর্ক আজ অনেক বেশি গভীর। অসুখ, বিপদ, কাজের চাপ—সব পরিস্থিতিতে একে অন্যের পাশে থেকেছেন দু’জনে। বর্তমানে রুবেল ব্যস্ত ‘তুই যে আমার হিরো’ ধারাবাহিক নিয়ে এবং শ্বেতাকে শেষ দেখা গিয়েছিল ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে। তবে এই মুহূর্তে যা নিয়ে আলোচনার ঝড়—তা হল শ্বেতার “ধারণ করছি” মন্তব্য। সেটি যে নিছক মজা ছিল তা স্পষ্ট হলেও, অনুরাগীদের কৌতূহলের রেশ রয়ে গেছে!

