‘আমার সন্তান নেই…স্বামীই আমার সব!’ সুখ দুঃখের একমাত্র সঙ্গী স্বামী! কেন নিঃসন্তান রয়ে গেলেন অভিনেত্রী মৌসুমী সাহা?

টেলিভিশনের পর্দায় (Bengali Television) দর্শকদের পছন্দের অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মৌসুমী সাহা (Mousumi Saha)। তরুণ মজুমদারের ‘আপন আমার আপন’ ছবিতে কাজের হাত ধরে প্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ। তার পর ‘জন্মভূমি’ ধারাবাহিকে সাড়ে সাত বছর অভিনয় করে দর্শকের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিলে অভিনেত্রী মৌসুমী সাহা। তাঁকে কেউ ভুলতে পারেন না। কারণ, তিনি অভিনয় জগত থেকে কখনও নিজেকে ছুটি দেননি। নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজও অনেকের প্রিয়।

বর্তমানে কাজের পাশাপাশি ব্যবসায়ী স্বামীর সঙ্গে সুখের সংসার মৌসুমীর ছিমছাম জীবন। ধারাবাহিকে এখন তাকে ঠাকুমা, শ্বাশুড়ি ইত্যাদি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ধরা দিয়েছেন বহুদিন পর।

ধারাবাহিকে অভিনয় করা নিয়েও নানান কথা অভিনেত্রী বলেছেন। বর্তমানে ইন্ডাস্ট্রিতে নানা জটিলতার মধ্যে কাজ করেও তিনি সহজ-সরল মানুষ। তাঁর মধ্যে চাপানো কিছু নেই। এখনকার সিরিয়াল মেশিন হয়ে গিয়েছে। অভিনেত্রী বলেন, ‘কর্পোরেট বিষয়টা ঢুকে গিয়েই কাল হয়েছে। আন্তরিকতা পাই না। অন্তর থেকে কাজ করতে পারি না। ছাড়া ছাড়া লাগে।’

তবে স্বামীকে সবসময় পাশে পেয়েছেন অভিনেত্রী। নিজের জীবনের যেকোনো সিদ্ধান্ত নিতে গিয়ে স্বামীকে পাশে পেয়েছেন। বিয়ের আগে স্বামীর সাথে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন। তখন থেকেই একে অপরের প্রতি নির্ভরশীল তারা। এমনকি জীবনে অনেক মুখোশ পড়া মানুষের সাথেও সাক্ষাৎ হয়েছে। তাদের সম্পর্কে অভিনেত্রী সাক্ষাৎকারে বলেছেন বেশ কিছু কথা।

আরও পড়ুনঃ রুদ্ররুপ ধারণ করলো কমলিনী! চন্দ্রর সত্যি ফাঁস করতে হাজির করল একের পর এক প্রমাণ!

অভিনেত্রী বলেন, ‘জীবনে অনেক মুখোশ পড়া মানুষের সাথে আলাপ হয়েছে। তাদের সাথে মিশেছি। কাউকে কাউকে এড়িয়ে চলি। আবার কারোর সাথে সম্পর্ক একেবারেই শেষ করে দি। মুখোশ পড়া মানুষকে ভয় পাই। কারণ তারা সামনে একরকম আর পিছনে গিয়ে ছুরি মারে। তাদের সাথে বেশি না থাকাই ভালো।’

Back to top button