‘হাফ প্যান্ট আর টি শার্ট পরে এলে শ্বশুরের আত্মা কেঁপে উঠতো…’ লুকোচুরির জায়গা নেই, সোজাসাপ্টা উত্তর এই অভ্যস্ত অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি!

৫০ বছরের বেশি সময় ধরে টলিউড (Tollywood) এবং বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করে চলেছে মৌসুমী চ্যাটার্জী (Moushumi Chatterjee)। ১৯৬৭ সালে তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’র হাত ধরেই বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। শেষবার তাঁকে দেখা গিয়েছে ‘পিকু’ সিনেমায়। টলিউডের উত্তম কুমার থেকে বলিউডের অমিতাভ বচ্চন অভিনেতার নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন অভিনেত্রী। নিজের রূপ এবং অভিনয়ের দক্ষতায় বছরের পর বছর ধরে মন জিতে এসেছেন অভিনেত্রী।

তার ঝুলিতে রয়েছে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। বাংলা থেকে হিন্দি ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন ৭০ দশক জুড়ে। কেবল সৌন্দর্যে নন, অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন কত শত মানুষকে। দীর্ঘ কয়েক বছর পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরেছেন মৌসুমী। যশ নুসরাতের ছবি আড়ির মাধ্যমে আবার বাংলার মানুষ পর্দায় পেয়েছেন মৌসুমী চ্যাটার্জিকে।

বরাবরই হাসিখুশি প্রাণোচ্ছ্বল একজন মানুষ মৌসুমী চ্যাটার্জি। সব সময় তাকে ইয়ার্কি ঠাট্টা করতে দেখা যায়। ইয়ার্কি করতে করতে সত্যি কথা বলে দেন আবার কখনো এমন এমন কথা বলে ফেলে না যা শুনে কেউ নিজেরা হাসি চেপে রাখতে পারেন না। তবে সম্প্রতি মিডিয়ার সামনে এমন কথা বলে ফেলেন অভিনেত্রী যার জন্য অপস্তুত হতে হয়েছে সকলকেই। অভিনেত্রী নিজেও অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছেন বেফাঁস কথাটি বলে।

দীর্ঘদিন ধরে অভিনয় জগতে দাপটে সঙ্গে অভিনয় করে আসা অভিনেত্রী ছোট থেকে বড় সকলের কাছে সম্মানীয়। অভিনেত্রীকে ছোট থেকে বড় প্রত্যেকে এখনো সম্মান করেন। তবে সম্প্রতি মিডিয়ার সামনে এমন বেফাঁস কথা বলে ফেললেন যার কারণে অস্বস্তিতে পড়েছেন সকলেই।

আরও পড়ুনঃ ফের মাথা তুলে দাঁড়ালো জি! সিংহাসনে ফিরল ফুলকি! টিআরপি তালিকায় রেকর্ড গড়ল পরশুরাম!

কিছুদিন আগেই অভিনেত্রী বাংলা ফিল্ম ইনস্টিতে ফিরে এসেছেন যশ নুসরাতের ছবি আড়ির হাত ধরে। সেই ছবির প্রমোশনের সময় প্রচন্ড গরম পড়েছিল। তখনই মিডিয়ার সামনে অভিনেত্রী বলে ফেলেন ‘এই গরমে উচিত ছিল হাফপ্যান্ট আর টি শার্ট পরে আসা। কিন্তু সেটা আমি পরে আসতে পারবো না উপর থেকে আমার শ্বশুরের আত্মা কাঁপবে। তাই যতই হোক যেমনই হোক একটা শাড়ি পিন আপ করে পড়ে আসতেই হবে।’ আর অভিনেত্রীর মুখে এমন কথা শুনে তো কেউই নিজের হাসি ধরে রাখতে পারেননি।

Back to top button