‘আমাকে দেখলেই মুখটা বেঁকিয়ে নিত!’ রেখাকে নিয়ে বিস্ফোরক অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি!

সত্তরের দশকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মৌসুমী চট্টোপাধ্যায়ের (Moushumi Chatterjee)। তাঁর কর্মজীবনের মতন ব্যক্তিগত জীবনও খুবই আকর্ষণীয়। ১৯৪৮ সালের ২৬ এপ্রিল কলকাতায় জন্ম মৌসুমী চট্টোপাধ্যায়ের। বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি অন্যতম একজন অভিনেত্রী যিনি বলিউডে (Bollywod) সাফল্য অর্জন করেছিলেন। ৫০ বছরেরও বেশি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন মৌসুমী চট্টোপাধ্যায়। ১৯৬৭ সালে তরুণ মজুমদারের (Tarun Majumdar) ‘বালিকা বধূ’র হাত ধরেই বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী।

পাশাপাশি সেই সময়ের আরও এক সুন্দরী অভিনেত্রী হলেন রেখা। বহু ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দুই সুন্দরী। তবে সম্প্রতি রেখাকে নিয়ে বিস্ফোরক দাবি তুললেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেত্রী জানালেন, তাঁকে দেখেই একসময় রেখা নানা রকমের মুখ বানাতেন।

মৌসুমী বলেন, ‘রেখা ভাবতেন বিনোদ মেহরার জীবন আমি বুঝি নিয়ন্ত্রণ করি। কারণ তিনি (রেখা) বিনোদ মেহরার বাড়িতে আসতেন এবং বিনোদের মা আমাকে বলতেন, ইন্দু, বিনোদের আলমারি থেকে খামটা বার করো। স্বাভাবিকভাবেই ওদের এটা পছন্দ হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমাকে দেখলেই সে নানা রকম মুখ বানাত। যেন পাত্তাই দেয় না। আমি একবার তার কাছেগিয়ে বলেছিলাম, ‘তুমি এটা কীভাবে করলে, আমার সামনে আরেকবার করে দেখাও’। পুরো ঘাবড়ে গিয়েছিল। জানি না ওর এখন এটা মনে আছে কি না!’

আরও পড়ুনঃ ‘মোটা তো কি? লোকের কথায় পাত্তা দিইনি…’ ট্রোলের মুখে বিপাশা বসু! পাশে দাঁড়ালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য!

‘প্রেমবন্ধন’ ছবির সময়কার একটি ঘটনা সম্পর্কে মৌসুমী বলেন, রামানন্দ সাগর সিনেমার শ্যুটের সময় তাঁকে হিল জুতো খুলে ফেলতে বলেছিলেন। মৌসুমীর কথায়, ‘রামানন্দ সাগর বলেন, ‘ওর উচ্চতা তো খাটো… সে খালি পায়ে…’। আমি তাঁকে বলেছিলাম, ‘আমি একজন শিক্ষিত ধনী মহিলা। আমি এভাবেই বড় হয়েছি। আমাকে জুতা খুলতে বলছেন কেন? তুমি ওকে সামলাও। ওটে টুল নিতে বলো।’ অভিনেত্রীর কথায়, ‘দ্বিতীয় নারীর চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁর মন খারাপ ছিল। তিনি রাজ খোসলাকে বলেছিলেন, ‘আমাকে পরিচারিকার ভূমিকা দিন, আমাকে সঞ্জীব কাপুরের স্ত্রী হতে হবে’। আমার মনে আছে সাগর এবং অন্যরা হাসছিল। রেখা যখন এই অনুরোধ করেন, তখন তিনি (রাজ) কিছুটা মাতাল ছিলেন, তাই তিনি রেখাকে বলেছিলেন যে, তাঁকে পুরো গল্পটি পরিবর্তন করতে হবে’।

Back to top button