‘মোটা তো কি? লোকের কথায় পাত্তা দিইনি…’ ট্রোলের মুখে বিপাশা বসু! পাশে দাঁড়ালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য!

সোশ্যাল মিডিয়াতে (Social Media) অভিনেতা অভিনেত্রীদের প্রায়শই কটাক্ষের শিকার হতে হয়। এটা নতুন কিছু না। এখন ট্রোল (Troll) সমালোচনা সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিদের নিত্যদিনের অংশ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে একদল মানুষ সবসময়ই কোনো না কোনো কোনো কারণ খুঁজে বার করে ট্রোল করার কারণ। কখনও সেলিব্রিটিদের কর্ম জীবন নিয়ে আবার কখনও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা হয়।
এবারে সেরকমই কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী বিপাশা বসু। স্বাভাবিক নিয়মেই সন্তান জন্ম দেওয়ার পর অভিনেত্রীর ওজন বেড়েছে। সেই নিয়েই এবারে কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। দ্রুত ওজন কমিয়ে ফেলার জন্য কোনও পদক্ষেপ করেননি তিনি। বরং নিজের চেহারার গড়ন নিয়ে স্বচ্ছন্দ বিপাশা। কিন্তু রাস্তায় বিনা মেকআপে বেরোনোর পর পাপ্পারাজিৎ দের ক্যামেরা বন্দী হয়েছেন অভিনেত্রী।
আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর চেহারা দেখে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা করছেন হাসাহাসি। একই ভাবে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটার পরে ঐশ্বর্যা রাই বচ্চনকেও চেহারার গড়ন নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে। এই প্রসঙ্গে অপরাজিতা আঢ্যের মত “যাদের কাজ নেই, তারা এই কথাগুলো বলে। রবীন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত খারাপ কথা বলতে এরা ছাড়ে না।”
অপরাজিতার কথায়, “কিছু মানুষ রয়েছে, যারা সমাজমাধ্যমে কুমন্তব্য করার জন্যই বসে থাকে। তাদের জন্য আমি কেন মন্তব্য বিভাগ খুলে রাখব? অসংখ্য অনুসরণকারী রয়েছে আমার ইনস্টাগ্রামে। কিন্তু তার মধ্যে হয়তো ৫-১০ জন বিকৃত মস্তিষ্কের। তাদের আমি কেন জায়গা দেব কথা বলার? আমাদের সমাজে এমনিতেই বিকৃত মস্তিষ্কের মানুষ ভরে গিয়েছে।”
আরও পড়ুনঃ ‘ওর পরে আমাদের ইন্ডাস্ট্রিতে আর কোনও প্রতিষ্ঠিত নায়ক নেই…’ অঙ্কুশ নাকি একমাত্র নায়ক! ট্রোলের মুখে ঐন্দ্রিলা!
ট্রোলারদের কথা বলার সুযোগই দেওয়া উচিত নয় বলে মনে করেন অপরাজিতা। অভিনেত্রীর কথায়, “আমি ওদের কথা বলার জায়গা খুলে রাখছি মানে আমি ওদের অন্যায়কে আশকারা দিচ্ছি। কেউ আমার চেহারা নিয়ে বাজে কথা বলবে, আর আমি তাদের জন্য মন্তব্য বিভাগ খুলে রাখব, তা হতে পারে না। ওদের নোংরামিকে গুরুত্ব দেওয়া আমার রুচি নয়। কেন বিকৃত মস্তিষ্কের মানুষদের গুরুত্ব দেব? তাই আমার সহকারী দলই মন্তব্য বিভাগ বন্ধ করে রেখেছে।”

