অন্তঃসত্ত্বা অবস্থাতে ধর্ষণের দৃশ্য অভিনয়! শুটিং সেটেই গলগল করে রক্ত বেরিয়েছিল মৌসুমী চ্যাটার্জির শরীর থেকে! ভয়ংকর অভিজ্ঞতার শিকার অভিনেত্রী!

৫০ বছরের বেশি সময় ধরে টলিউড (Tollywood) এবং বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করে চলেছে মৌসুমী চ্যাটার্জি (Moushumi Chatterjee)। ১৯৬৭ সালে তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’র হাত ধরেই বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। শেষবার তাঁকে দেখা গিয়েছে ‘পিকু’ সিনেমায়। টলিউডের উত্তম কুমার থেকে বলিউডের অমিতাভ বচ্চন অভিনেতার নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন অভিনেত্রী। নিজের রূপ এবং অভিনয়ের দক্ষতায় বছরের পর বছর ধরে মন জিতে এসেছেন অভিনেত্রী।

বাংলা থেকে হিন্দি ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন ৭০ দশক জুড়ে। কেবল সৌন্দর্যে নন, অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন কত শত মানুষকে। কিন্তু অভিনেত্রীর সাথেও একসময় ঘটেছিল অপ্রত্যাশিত ঘটনা। যা মনে করলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। সুন্দরী হওয়ার খুব সহজেই সকলের দৃষ্টি আকর্ষন করতেন মৌসুমী। সেই কারণেই একবার বিপাকে পড়তে হয়েছে তাকে।

বাংলায় উত্তম কুমার, রঞ্জিত মল্লিক থেকে শুরু করে বলিউডের অমিতাভ বচ্চন, জিতেন্দ্রদের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন মৌসুমী। এখন তার বয়স প্রায় ৭৫ বছর। কিন্তু এখনো একইরকম সুন্দরী আছেন অভিনেত্রী। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল যশ নুসরাতের বাংলা ছবি আড়ি-তে। এখন বয়সের কারণে আর রেগুলার অভিনয় করতে পারেন না। তবে একসময় যৌবনকালে শুটিং সেটেই অভিনেত্রীর সাথে ঘটে গিয়েছিল বিরাট বড় দুর্ঘটনা।

খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। বিয়ে করেছিলেন প্রখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়কে। এক সাক্ষাৎকারে মৌসুমী বলেছিলেন, “পরিবারের বাইরে প্রথম পুরুষ বলতে জয়ন্তর সঙ্গেই আমার পরিচয়। তিনিই আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ।” বিয়ের কয়েকদিন পরেই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সেই সময় তিনি ‘রোটি কাপড়া অর মকান’ ছবির শুটিং করছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থাতে শুটিং চালিয়ে গিয়েছেন মৌসুমী। ওই ছবিতে একটি ধর্ষণের দৃশ্যে অভিনয় করার কথা ছিল তার। ওই অবস্থাতেই মৌসুমীকে সেই দৃশ্যে অভিনয় করতে হয়। শুটিং চলাকালীন ঘটে যায় দুর্ঘটনা। ওই দৃশ্যে শুটিং করতে গিয়ে হঠাৎ করেই মৌসুমীর রক্তপাত হতে শুরু হয়।

আরও পড়ুনঃ হাজার বিতর্কের মাঝেও রাজনন্দিনীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না জিতু! বেঙ্গল টপার রাণী ভবানীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অভিনেতা!

দুর্ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গেই তাকে তড়িঘড়ি শহরের নামি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এতে তার সন্তানের কোনও ক্ষতি হয়নি বলেই জানা যায়। সে যাত্রা ভাগ্যক্রমে একটুর জন্য রক্ষা পেয়েছিলেন অভিনেত্রী। সেই দিনের কথা মনে পড়ল আজও অভিনেত্রীর গায়ে কাঁটা দিয়ে ওঠে।

Back to top button