হাজার বিতর্কের মাঝেও রাজনন্দিনীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না জিতু! বেঙ্গল টপার রাণী ভবানীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অভিনেতা!

টেলিভিশনের পর্দার (Bengali Television) একজন জনপ্রিয় অভিনেতা হলেন জিতু কামাল (Jitu Kamal)। যদিও বর্তমানে বড় পর্দাতেও দাপিয়ে কাজ করছেন অভিনেতা। তবে শুরুটা হয়েছিল টেলিভিশনের হাত ধরেই। বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন জিতু খুব অল্প সময়ের মধ্যেই। তবে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন জিতু। অভিযোগ করেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া (Ditipriya Roy)। দীর্ঘ কয়েক বছর ধরে আমরা অভিনয় জগতে দেখছি তাকে। শিশুশিল্পী হিসেবেই অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী।
রানী রাসমণি ধারাবাহিকের পর দীর্ঘ কয়েক বছর বাদে আবার টেলিভিশনের পর্দায় তাকে নতুন ধারাবাহিকে দেখা যাচ্ছিল অভিনেত্রীকে। জিতুকেও তার শেষ ধারাবাহিকের বেশ কয়েক বছর পরেই টেলিভিশনের পর্দায় পেয়েছিলেন দর্শক। কিন্তু সেই ধারাবাহিক সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া হলো না। তার আগেই ঘটলো বিপত্তি।
ধারাবাহিকের মাঝপথে হঠাৎ করে সহ অভিনেতা জিতুর সম্পর্কে গুরুতর অভিযোগ এনেছেন দিতিপ্রিয়া। জিতু নাকি মাঝরাতে দিতিপ্রিয়াকে অশ্লীল মেসেজ করেন এমনটাই অভিযোগ এনেছেন অভিনেত্রী। এছাড়াও অভিনেত্রী জানিয়েছেন তার অনুমতি ছাড়াই নাকি জিতু এমন কিছু ছবি পোস্ট করেছেন যা অভিনেত্রীর ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি। যদিও সেই সমস্ত পোস্ট জিতু ধারাবাহিকের স্বার্থেই করেছিল।
যদিও জিতু যে সেই কাজ করেনি তার প্রমাণ তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছেন। দিতিপ্রিয়ার সাথে কথোপকথনের কিছু স্ক্রিনশট আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। বর্তমানে এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় জোরতার সমালোচনা চলছে। কে ঠিক কে ভুল বিচারপর্ব বসিয়ে দিয়েছেন নেটিজেনরা। কিন্তু এসবের মধ্যেও জিতুর জীবনে কোন প্রভাব পড়েনি তিনি নিজের কাজে চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুনঃ ‘সুখে থেকো, ভালো থেকো…’ বড় পর্দার সেই গানের সঙ্গে হুবহু মিলে গিয়েছে দেব-শুভশ্রীর জীবন! রয়ে গেছে কেবল একে অপরের জন্য শুভকামনা!
চলতি সপ্তাহে বৃহস্পতিবার টিআরপি টপার হয়েছে স্টার জলসার সদ্য শুরু হওয়া ধারাবাহিক রাণী ভবানী। এই ধারাবাহিকে রাণী ভবানীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রাজনন্দিনী পাল। তাই গতকাল জিতু সোশ্যাল মিডিয়াতে অভিনন্দন জানিয়েছেন রাজনন্দিনীকে। জিতু লিখেছেন, ‘কংগ্রেচুলেশন্স চিনি দা বেঙ্গল টপার গার্ল। আই এম সুপার হ্যাপি, এন আর্টিস্ট জাস্ট এন আর্টিস্ট নো ম্যাটার বিগ স্ক্রিন আর্টিস্ট, টেলিভিশন আর্টিস্ট ওর স্টেজ অর্টিস্ট।’ এভাবেই নিজের পোষ্টের মাধ্যমে রাজনন্দিনীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিনেতা। অনেকেই এই নিয়ে সমালোচনা করেছেন। আবার অনেকেই জিতুর এই ভালো হৃদয়ের পরিচয়কে সম্মান করেছে।

