‘শুধু ভালোবাসা আর যৌ’নতা নয়, পাশে থেকে দেখাশোনা করার জন্য রাইমার জীবনে কাউকে দরকার…’- মেয়ের একাকিত্বে চিন্তায় মা মুনমুন সেন!

টলিপাড়ার (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রাইমা সেন (Raima Sen)। শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয় বলিউডেও দাপিয়ে বেশ কিছু কাজ করেছেন রাইমা। কর্মজীবনে অভিনেত্রী যতটাই সফল হোক না কেন বাস্তবে ব্যক্তিগত জীবনে কিন্তু অভিনেত্রী আজও একা। নিজের মনের মানুষ কে এখনো খুঁজে পায়নি রাইমা। বয়স ৪৫, কিন্তু রাইমার মনের মানুষের এখনো দেখা মিলেনি।
অভিনয় জগতে দু’দশকেরও বেশি সময় পার করেছেন রাইমা সেন। টলিউডের পাশাপাশি বলিউডেও চুটিয়ে কাজ করেছেন। ‘হাওয়া বদল’, ‘২২শে শ্রাবণ’, ‘মি আমোর’, ‘বাস্তশাপ’, ‘বাইশে শ্রাবণ’, ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয়
সম্প্রীতি কিছুদিন আগে বাবার মৃত্যুতে বেশ ভেঙ্গে পড়েছিলেন রাইমা এপারে সদ্য স্বামীহারা মুনমুন সেন মেয়েকে নিয়ে পড়েছেন চিন্তায়। মিডিয়ার সঙ্গে কথা বলার সময়, মেয়েকে নিয়ে চিন্তাপ্রকাশ করতে দেখা গেল মুনমুন সেনকে। অভিনেত্রীর এখন একটাই চিন্তা, তিনি না থাকলে কে করবে তাঁর বড় মেয়ের দেখভাল।
অভিনেত্রী আর পাঁচটা মায়ের মতোই। মুনমুন বলেন, ‘আমি চাই ওর দেখভাল করার কেউ থাকুক। এটা অনেকেই হয়তো বুঝতে পারবে না। তবে এমন কেউ, যে ওর দেখাশোনা করবে, আমাকে যেমন আমার স্বামী দেখাশোনা করেছে।’ মুনমুন আরও বললেন, ‘এটা সবসময় ভালোবাসা, যৌনতার জন্য নয়। ওর পাশে দাঁড়াবে, ওকে সাপোর্ট করবে, আমি তো চিরকাল থাকব না।’
আরও পড়ুনঃ খুনের চেষ্টা! বিমানবন্দর থেকে গ্রেপ্তার টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত! অভিনেত্রীর কাণ্ডে অবাক টলিপাড়া!
‘আমার ছোট মেয়ে (রিয়া সেন) বিয়ে করে নিয়েছে। দুজনে হিপিস। এখানে ঘোরে, ওখানে ঘোরে। দুজনে একে-অপরকে খুব ভালোবাসে। কিন্তু রাইমা তো একা। আমি চাইব ও দত্তক নিক অথবা কারও সঙ্গে থাকুক।’
২০২৪ সালের নভেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মার! স্বামীকে হারিয়ে পেজ ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। রাইমা ছিলেন সেই সময় মায়ের পাশে কিন্তু এখন মা পড়েছেন মেয়েকে নিয়ে চিন্তায়।

