“আমি আর পিছিয়ে যেতে চাই না!”- আর ফিরবেন না অনন্যা! ধারাবাহিক নিয়ে বিস্ফোরক অভিনেত্রী!

বর্তমান সময়ের টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)। জি বাংলার পর্দায় একসময়কার জনপ্রিয় ধারাবাহিক সুবর্বলতাতে যিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। যার অভিনয় মনে দাগ কেটে গিয়েছিল বাঙালির। সেই অভিনেত্রী বর্তমানে টেলিভিশনের পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন।

২০১২ সালে সুবর্ণলতা ধারাবাহিক শেষ হওয়ার পর স্টার জলসার একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল। তবে তারপর দর্শক বারবার করে অভিনেত্রীকে পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন, কিন্তু দর্শকদের সেই মনের ইচ্ছে পূরণ হয়নি। অভিনেত্রীকে নতুন কোনো ধারাবাহিকে দেখা যায়নি। ধারাবাহিকে ফিরতে না চাওয়ার পিছনে যদিও অনেক কারণ রয়েছে।

ananya chatterjee

বড় পর্দায় একাধিক ছবিতে কাজ করেছেন। তবে সেখানেও যে ঘনঘন কাজ করেন তা নয়। তিনি নিজের মতো কাজ করতে ভালবাসেন। স্পষ্ট বক্তা হিসাবেও তাঁকে তকমা দিয়েছেন অনেকে। গত ২৩ জানুয়ারি মুক্তি পেল নায়িকার নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। ছবিতে অনন্যার পাশাপাশি আরও সব তারকারা আছেন।

অনন্যাকে শেষ বার দর্শক দেখেছিলেন ‘জয়কালী কলকাত্তাওয়ালি’ সিরিয়ালে। কিন্তু ছোট পর্দায় ফেরেননি অভিনেত্রী। এই নিয়ে সম্প্রতি সাক্ষাৎকারে ধরা দিলেন অভিনেত্রী। অনন্যার কথায় “সিরিয়ালের কনটেন্ট এখন অনেকটাই রিগ্রেসিভ হয়ে গিয়েছে। যদিও তা বলে কি সিরিয়াল চলছে না? টিআরপি আসছে। এত মানুষ দেখছেন। কিন্তু আমরা যখন সিরিয়ালে অভিনয় করেছি তখনও অনেক প্রগতিশীল বিষয়বস্তু নিয়ে আমরা কাজ করেছি। আমি আর পিছিয়ে যেতে চাই না। আবার পিছিয়ে যেতে চাই না। আবারও যদি সুবর্ণলতার মতো কাজ হয় মানে যখন ওই কনটেন্ট দর্শক দেখেছিলেন তখন কিন্তু সুবর্ণলতার মতো কাজ হচ্ছিল না চারিদিকে। তেমন কিছু হলে আমি অবশ্যই করব।”

আরও পড়ুনঃ শালিনীর মুখে ঝা’মা ঘষে সফলতার শীর্ষে ফুলকি! ঈ’র্ষায় জ্ব’লে পু’ড়ে গেল শালিনী! দুর্ধর্ষ আজকের পর্ব!

তাই ছোট পর্দায় যে আর দেখাই যাবে না অভিনেত্রীকে সেটা বলা ভুল। ভালো গল্প, চরিত্রে অভিনয় করার সুযোগ পেলে অবশ্যই অভিনেত্রীকে আবার ছোট পর্দায় দেখতে পাবেন দর্শক। আর অনন্যার মুখে এই কথা শুনে তো দর্শক ভীষণই খুশি। কবে আবার তাকে ছোট পর্দায় দেখা যাবে সেই নিয়ে অপেক্ষায় আছেন দর্শক।

Back to top button