মাত্র ৬ মাসেই শেষ হচ্ছে জি-এর জনপ্রিয় মেগা! মন খারাপের সুর দর্শক মহলে!

বাংলা মেগা ধারাবাহিক (Bengali serial) গুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কে কাকে টেক্কা দেবে সেইদিকে এখন নজর সবার। প্রতিটি ধারাবাহিক নিজেদের মতো করে দর্শকদের মন জয় করার চেষ্টা করছে। কিন্তু দর্শকের কাছে সেরা কে সেটা তো টিআরপি তালিকাতেই (TRP List) দেখা যায় প্রতি সপ্তাহে। বেশ কিছু পুরনো ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক শুরু হয়েছে এবং আগামী দিনে আরো নতুন নতুন ধারাবাহিক (New Serial) আসতে চলেছে।

সম্প্রতি সেরকমই জি বাংলা এবং স্টার জলসার পর্দায় বেশ কিছু ধারাবাহিক শেষ হওয়ার পথে। আবার বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে ইতিমধ্যে। আর বেশকিছু ধারাবাহিকের টাইম স্লট বদল করে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রোডাকশন হাউজের তরফ থেকে বিভিন্ন চ্যানেল গুলিতে নানান ধরনের ধারাবাহিক নিয়ে আসা হচ্ছে দর্শকদের জন্য। ভিন্ন ধরনের গল্প দিয়ে সাজানো সেই নতুন ধারাবাহিক গুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

আর নতুন ধারাবাহিক শুরু হলে পুরনো ধারাবাহিক গুলোকে জায়গা ছেড়ে দিতেই হয়। সেরকমই নতুন ধারাবাহিক শুরু হওয়ার জন্য জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক শেষ হতে চলেছে। যেমন আমরা প্রত্যেকেই জানি, খুব শীঘ্রই নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলার পর্দায়। আর সেই ধারাবাহিকগুলি শুরু হওয়ার পাশাপাশি বন্ধ হচ্ছে কিছু ধারাবাহিক। এবারে আরো একটি ধারাবাহিক শেষ হওয়ার খবর সামনে এসেছে।

মাত্র ছয় মাসেই হয়ে গেলো শেষ দিনের শুটিং। মন খারাপ ভক্তদের। শুরু হওয়ার পর থেকেই এই ধারাবাহিক শেষ হওয়ার খবর শোনা গিয়েছে একাধিকবার। তবে বছর শেষে এইভাবে হঠাৎ করে শেষ হয়ে যাবে সেটা ভাবেননি কেউই।

আরও পড়ুন: মর্মান্তিক ঘটনার শিকার পরমব্রত! ভারসাম্য হারিয়ে মানসিক হাসপাতালে ভর্তি অভিনেতার আপনজন!

puber moyna

বড়দিনে পথচলা শেষ হলো ‘পুবের ময়না’ ধারাবাহিকের। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গৌরব রায়চৌধুরী এবং ঐশানি দে। দুই বাংলার গল্প নিয়েই শুরু হয় এই ধারাবাহিক। তবে টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে পারেনি কখনোই। তাই ধারাবাহিক শেষ করার সিদ্ধান্ত নিলো চ্যানেল।

Back to top button