‘একদম অখাদ্য নাচে…’ ডান্স বাংলা ডান্সের জাজ হয়ে নাচের বেলায় অষ্টরম্ভা! মিঠুন চক্রবর্তীর নাচ নিয়ে বিস্ফোরক খুদে শিশু শিল্পী অনুমেঘা!

বর্তমানে ধারাবাহিক জগতে খুদে শিশু শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলো অনুমেঘা কাহালি। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে ছোট্ট অনুমেঘাকে। শেষবার মিঠাই ধারাবাহিকে ছোট্ট মিষ্টির চরিত্রে অভিনয় করেছিলেন শিশু শিল্পী অনুমেঘা। ধারাবাহিক জগতে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই অল্প বয়সে নিজের দক্ষ অভিনয় এবং মিষ্টি ব্যবহারে সকলের প্রিয় হয়ে উঠেছে সে। কিন্তু মিঠাই ধারাবাহিকের পর অনুমেঘাকে সেভাবে আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি।

এর আগেও বেশ কিছু সিরিয়ালের তাকে অভিনয় করতে দেখা গেছে। তার মধ্যে অন্যতম হল জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিক । এই সিরিয়ালে বোধির বোন মুন্নির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এমনকি জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চের হাত ধরে আবার দর্শকদের মাঝে টেলিভিশনের পর্দায় ফিরেছেন ছোট্ট অনুমেঘা। ডান্স বাংলা ডান্সের মঞ্চে এংকারিং করতে আসছে ছোট্ট শিশুশিল্পী। তবে তাকে নতুন ধারাবাহিকে দেখার জন্য অপেক্ষা করছে দর্শক।

সম্প্রতি কিছুদিন আগে অনুমেঘাকে জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি একটা প্রশ্ন করেন। মিঠুন চক্রবর্তীর নাচ তার কেমন লাগে। এই প্রশ্নের উত্তরে অনুমেঘা বলে, ‘আমার একদম ভালো লাগে না, একদম অখাদ্য নাচে। খুব বাজে।’

আর ছোট্ট মেয়ের মুখে এমন কথা শুনে তো অবাক উপস্থিত সকলে। এমনকি এই কথা অনুমেঘা সরাসরি মিঠুন চক্রবর্তীকেও বলেছে। তবে হঠাৎ কেন এই কথা বলল অনুমেঘা? কেন তার মিঠুন চক্রবর্তীর নাচ ভালো লাগে না?

আরও পড়ুনঃ ‘ভগবান জানতেন, আমি জানতাম এবার গোটা পৃথিবী জানবে’- প্রাক্তন প্রেমিকের বিয়ের রাতেই কিসের ইঙ্গিত দিলেন সুরভী! কি করতে চলেছেন অভিনেত্রী?

যাকে গোটা দেশ ডিস্কো ড্যান্সার হিসেবে চেনে। যিনি নিজের নাচের মাধ্যমে বলিউড থেকে টলিউড দাপিয়ে বেড়িয়েছেন একসময় তার নাচ নাকি খুদের পছন্দ নয়। যদিও পুরোটাই ছিল অনুমেঘার খুনসুঁটি। ছোটো বলেই এমন খুনসুঁটি সে করেই থাকে মিঠুনের সাথে। অনুমেঘা মিঠুন চক্রবর্তীর সাথে কাবুলিওয়ালা ছবিতে কাজ করেছে, সেই থেকেই তাদের মধ্যে সুন্দর সম্পর্ক।

Back to top button