শাড়ি পড়া মিঠাইরানীর আমেজ ভাঙতেই কি মডার্ন লুকে ধরা দিচ্ছেন সৌমিতৃষা! কোঁকড়ানো চুলের সঙ্গে বোল্ড লুক দেখে মুগ্ধ ভক্তরা
কোঁকড়ানো চুল, টানাটানা চোখ সঙ্গে হলুদ রঙের টপ নতুন বোল্ড লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মিঠাই

এ যেন অন্য অবতার! সৌমিতৃষার (Soumitrisha Kundoo) নতুন লুক দেখে অবাক হবেন আপনিও। ছবি শেয়ার করে আবারও নেট পাড়ায় রীতিমতো ঝড় তুলছেন সৌমিতৃষা। জি বাংলার ‛মিঠাই’ (Mithai) ধারাবাহিকের দৌলতে তার জনপ্রিয়তা আজ আকাশ ছোঁয়া। কিন্তু বর্তমানে তার লুক বলুন বা পোশাকে মিঠাই রানীর মিল নেই সিকিভাগও। সৌমিতৃষার একেরপর এক লুক দেখলে ভিরমি খাবেন আপনিও।
মিঠাই থেকে পুরোপুরি সরে গিয়ে এযেন অন্যই লুক তার। যা দেখে চোখ সরানো রীতিমতো দায় হয়ে পড়েছে। টেলিভিশনের পর্দা পেরিয়ে তিনি এখন বড় পর্দায় পা রাখতে চলেছেন। তাও আবার টলিপাড়ার লাভার বয় দেবের (Dev) বিপরীতে। আর তাইতো নিজেকে নতুনভাবে গড়ে তোলার কাজটা করছেন জমিয়ে। একটা সময় খলনায়িকা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। এরপর ধীরে ধীরে নিজের পরিশ্রম দিয়ে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন।
তাকে যারা পছন্দ করেন তারা নিশ্চয়ই জানবেন তিনি কেবল নায়িকার চরিত্র করেছেন এমনটা নয়। কখনও খলনায়িকা আবার কখনও পার্শ্বচরিত্র সব ক্ষেত্রেই তিনি কাজ করেছেন। কিন্তু মিঠাই ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে তার অভিনয় সকলের মনে যুগ যুগ ধরে থেকে যাবে। আর এই মিঠাই ধারাবাহিকে তার অবদান ভোলার নয়।
View this post on Instagram
সকলের প্রিয় সৌমিতৃষা (Soumitrisha Kundoo) অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ। কখনও ছবি আবার কখনও রিল ভিডিওতে তিনি তাক লাগান। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেছেন। আর তার এই লুক দেখে অবাক হয়েছেন সকলেই।
সম্প্রতি তিনি তার সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি আপলোড করেছেন সেখানে তাকে দেখে চোখ ফেরাতে পারছেন না তার ভক্তরা। অভিনেত্রীর পরনে ছিল একটি অফ সোল্ডার হলুদ ক্রপ টপ আর নীল রঙের শর্টস। হালকা গয়নায় বোল্ড মেকআপে ঝলমল করছিল তার সৌন্দর্য। তবে এই ছবিগুলিতে যে জিনিসটি দর্শকদের বিশেষ করে নজর কেড়েছে সেটি হল তার ছোট এবং কার্লি চুল। সম্প্রতি চুল কেটে ফেলেছেন এই অভিনেত্রী আর ছোট চুলে যেন আরো সুন্দর হয়ে উঠেছেন তিনি।
View this post on Instagram

