কোয়েলের অগোচরে ঐন্দ্রিলাকে নিয়ে একান্তে পার্টি করতে মত্ত নিসপাল! মুখ খুললেন কোয়েল!

তিনি টলিউডের অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী। যাকে সকলে ‘টলিউড কুইন’ নামে চেনেন। বিগত কয়েক বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়ে আসছেন। নিজের বাবার পরিচয় ছাড়াই যে নিজের পরিচয় গড়ে তুলেছেন। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আজ আমরা কথা বলছি অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel Mallick) নিয়ে। টলিউডের একমাত্র অভিনেত্রী কোয়েল (Koel Mallick) যাকে নিয়ে কোনো রকম কোনো ট্রোল বা কাদা ছোড়াছুড়ি হয়নি। রূপে গুণে একেবারে মা লক্ষ্মী আমাদের কোয়েল (Koel Mallick)।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। স্বামী নিসপাল সিং রানা আর পুত্র সন্তান কবীরকে নিয়ে তার সুখের সংসার। খুব শীঘ্রই আসতে চলেছে তাদের দ্বিতীয় সন্তান। সেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী। কবীরের বয়স এখন চার। ২০২০ সালে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন কোয়েল। আর খুব শীঘ্রই আসছে দ্বিতীয়জন।

সম্প্রতি কয়েকদিন আগেই নিসপাল সিং এর একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যা নিয়ে একাধিক সমালোচনা প্রশ্নের মুখে পড়তে হয়েছে কোয়েলকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একান্তে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে নিয়ে পার্টিতে মত্ত কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিং রানা। ভিডিওটি সমাজের মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল।

ঐন্দ্রিলাকে নিয়ে অশান্তি কোয়েল নিসপালের মধ্যে

আর এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই কোয়েলকে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তবে কি ঐন্দ্রিলার সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে নিসপালের? এই নিয়ে কোয়েল তার স্বামীকে নানান প্রশ্ন করেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন ঐন্দ্রিলার সঙ্গে একান্তে কি করছিলেন নিসপাল। নিসপাল জানিয়েছিল ঐন্দ্রিলা শুধুই তার ভালো বন্ধু। আর তারা একসঙ্গে শুধুমাত্র আড্ডা দিচ্ছিলেন। সেই সময় কোয়েল জানিয়েছিলেন ‘কাউকে দুঃখ দিয়ে আনন্দ করা আমি একেবারেই মেনে নিতে পারি না।’

আরও পড়ুন: মদের নেশায় ডুবে গিয়ে যৌবনেই হারিয়েছেন প্রাণ! কেমন ছিল ‘এই যুগের উত্তম কুমার’ কুনাল মিত্রর জীবন?

তবে কি ঐন্দ্রিলা কে নিয়ে কোয়েল এবং নিসপালের মাঝে কোনো দূরত্ব তৈরি হয়েছিল? যদিও নিজেদের সম্পর্ক নিয়ে বেশি কিছু বলেননি কোয়েল। বর্তমানে নিজেদের দ্বিতীয় সন্তান আসার অপেক্ষায় রয়েছে পুরো পরিবার। তাকে নিয়ে ব্যস্ত এখন সকলে। পুজোতেও একসঙ্গে সপরিবারে ধরা দিয়েছিলেন কোয়েল মল্লিক।

Back to top button