মদের নেশায় ডুবে গিয়ে যৌবনেই হারিয়েছেন প্রাণ! কেমন ছিল ‘এই যুগের উত্তম কুমার’ কুনাল মিত্রর জীবন?

অভিনয় জগতে এমন বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের ভোলা আমাদের পক্ষে কোনদিনই সম্ভব নয়। তাদের মৃত্যুর পরেও অসংখ্য মানুষ এখনো তাদের কথা মনে রেখেছেন। সেরকমই একজন জনপ্রিয় দক্ষ অভিনেতা হলেন কুনাল মিত্র (Kunal Mitra)। খুব অল্প বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত কুনাল মিত্র (Kunal Mitra) অসংখ্য সিরিয়াল সিনেমায় অভিনয় করেছেন একসময়। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা দেবকী কুমার বসুর নাতি এবং মিস্টার বাসব মিত্র ও মিসেস মিত্রের ছেলে। দাদু চলচ্চিত্র নির্মাতা হওয়ার কারণে খুব অল্প বয়স থেকেই বাড়ির পরিবেশ অন্যরকম ছিল। তাই ছোট থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল কুনালের।
কুণালের জন্ম ১৯৬৫ সালের ৩০ এপ্রিল। দেব কুমার বসুর হাত ধরেই অভিনয় জগতে অভিষেক ঘটেছিল কুনালের। একসময় রেল বিভাগে চাকরি করতেন, বহুরূপী নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন বেশ কয়েক বছর। ১৯৯৪ সালে কমেডি সিরিয়াল এবার জোম্বে মাওজা দিয়ে টেলিভিশনে তার যাত্রা শুরু হয়। তিনি প্রায় 300টি শো, সিরিয়ালে এবং প্রায় দশটি ফিচার ফিল্মে অভিনয় করেন।
তার অভিনীত জনপ্রিয় কাজগুলির মধ্যে অন্যতম হলো রাজ বংশ, ছায়ায় ছুটি, সেদিন দুজনে, লাল রঙের দুনিয়া, রাঙ্গামাটি, কৃষ্ণকান্তর উইল, বিবার, আলো, সম্প্রদান, রাজা ও গজা: বিন্দাস মজা, শুকনো লঙ্কা ইত্যাদি। ‘এবার জমবে মজা’ কমেডি সিরিয়ালে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অভিনেতা। তারপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। যীশু দাশগুপ্তর ‘কুয়াশা যখন’ সিরিয়ালে ইন্দ্রাণী হালদারের বয়ফ্রেন্ডের চরিত্রে তার অভিনয় নজর কেড়েছিল সকলের।
নিজের ভুলে অল্প বয়সে প্রাণ যায় অভিনেতার
‘কৃষ্ণকান্তের উইল’ ছবিতে কুণাল ছিলেন ‘হরলাল’ চরিত্রে। দীনেন গুপ্ত পরিচালিত ছবি ‘প্রিয়জন’-এ কুণাল ছিলেন লাবণী সরকারের বিপরীতে। একসময় খ্যাতির চূড়ায় পৌছলেন কুণাল। কুণালের পরের দিকের অভিনয়ে অনেকটাই উত্তমকুমারের ছায়া ছিল। সেসময় ইটিভি বাংলা খ্যাত উত্তম কুমারের ছবি নিয়ে ‘অতি উত্তম’ সিরিজে মৌচাক-সহ আরও কতগুলি উত্তম রিমেক টেলিছবিতে মহানায়কের রোল করলেন কুণাল। তার অভিনয়, পোশাক-আশাক, চেহারা দেখে অনেকেই তাকে এ যুগের উত্তম কুমার বলে সম্বোধন করতেন।
আরও পড়ুন: মিঠিঝোরায় প্রেমের মরশুম! হাত ধরে স্রোতকে ‘ভালোবাসি’ বলল সার্থক! জমে ক্ষীর আজকের পর্ব!
তবে তারা ছন্নছাড়া জীবন এবং অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে বেঘরেই প্রাণ চলে যায় অভিনেতার। অল্প বয়সেই সকলকে ছেড়ে চির বিদায় নেন জনপ্রিয় অভিনেতা কুণাল মিত্র। অতিরিক্ত ম’দ্যপানের ফলে একসময় নায়কের রোমান্টিক চেহারাটাই তার মধ্যে থেকে হারিয়ে যেতে থাকে। এছাড়াও অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার কারণে ধীরে ধীরে তার শরীরের গঠন বিগড়ে যেতে থাকে। মৃত্যুর আগের দিন অভিনেতা সুমন ব্যানার্জির বিয়েতে অনেক ভোজ খেয়ে রাত করে বাড়ি ফিরে আবার সকালে স্টুডিওতে যান কুণাল। সব মিলিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শুটিং চলাকালীনই মাত্র ৪৪ বছর বয়সে মা’রা যান অভিনেতা। তার অকাল প্রয়াণে আজও গোটা টলি পাড়া স্তব্ধ।

