‘বিশ্বাস হচ্ছে না ও আর নেই, আমার জীবনে ও…’ প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন মিশমি! স্মৃতিতে এখনও বেঁচে তার প্রিয় সঙ্গী!

টলিউড থেকে বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই নিজের অভিনয়ের ছাপ রেখে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী মিশমি দাস। নায়িকা হোক বা খলনায়িকা, সব ধরনের চরিত্রেই তিনি সমান সাবলীল। সম্প্রতি ‘পরশুরাম’ ধারাবাহিকের হিন্দি সংস্করণে কাজ শুরু করেছেন তিনি। ক্যারিয়ারের এই ব্যস্ত সময়ের মাঝেই আচমকা এক গভীর দুঃখ নেমে আসে তাঁর জীবনে, যা তিনি কল্পনাও করতে পারেননি।
বাড়ির পোষ্য অনেকের কাছেই পরিবারের সদস্যের মতো। তাদের সঙ্গে তৈরি হয় গভীর সম্পর্ক, আবেগের বন্ধন। সেই সম্পর্ক ভেঙে গেলে শোকও হয় ঠিক ততটাই গভীর। মিশমির জীবনেও এমনই এক বড় ক্ষতি নেমে এসেছে। নিজের অত্যন্ত প্রিয় পোষ্য ‘ব্লু’-কে হারিয়ে তিনি ভীষণভাবে ভেঙে পড়েছেন, যা তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টেই স্পষ্ট।
মজার বিষয়, ‘ব্লু’ নাম শুনে অনেকেই পাখি ভাবলেও, আসলে সে ছিল একটি আদুরে বিড়াল। ভালোবেসে মিশমি তাকে ‘ব্লু বার্ড’ বলে ডাকতেন। সেই ছোট্ট সঙ্গীর সঙ্গে কাটানো বহু মুহূর্তের ছবি তিনি শেয়ার করেছেন। প্রতিটি ছবিতেই ধরা পড়ে তাদের গভীর স্নেহ আর বন্ধনের গল্প।
এক আবেগঘন পোস্টে মিশমি লিখেছেন, তাঁর ‘ছোট্ট ব্লু পাখি’ এখন আর নেই, এই সত্যিটা মানতে তাঁর কষ্ট হচ্ছে। তিনি জানান, প্রথমে অল্প সময়ের জন্য এলেও পরে ব্লুই যেন তাকে নিজের করে নেয়। সেই সম্পর্ক এতটাই গভীর ছিল যে, একজন কুকুরপ্রেমী মানুষ হিসেবেই পরিচিত মিশমি ধীরে ধীরে হয়ে ওঠেন একজন বিড়ালপ্রেমীও।
আরও পড়ুনঃ ‘দৃষ্টিটা শকুনের…নিজেই একটা শকুন’ ‘শকুনের অভিশাপে গরু ম’রে না’ বিয়ের কদিন যেতে না যেতেই সায়ককে চরম অপমান সুকান্তর! এমন অদ্ভুত মন্তব্যে উত্তাল নেটপাড়া!
উল্লেখ্য, মিশমির কাছে আরও দুই পোষ্য কুকুর রয়েছে— স্নোয়ী এবং মোমো। তবুও ব্লুর জায়গা আলাদা ছিল। বর্তমানে ‘মিস্টার এন্ড মিসেস পরশুরাম’ ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি তিনি এই ব্যক্তিগত শোক সামলাচ্ছেন। প্রিয় সঙ্গীকে হারানোর যন্ত্রণা নিয়ে এগিয়ে চলেছেন তিনি, আর স্মৃতিতেই বেঁচে আছে তার সেই ছোট্ট ‘ব্লু’।
View this post on Instagram

