অভিনেত্রীর কল ফাঁকা করে হারিয়ে গিয়েছে চিকু! তবুও জন্মদিনে তাকে ভোলেননি মিমি! প্রিয়জনের জন্মদিনে মিমির আবেগঘন মুহূর্ত!

টলিপাড়ার (Tollywood) সুন্দরী অভিনেত্রীদের তালিকায় প্রথমেই যার নাম রয়েছে তিনি হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বর্তমানে তো মিমি একের পর এক ছবিতে দর্শকদের মন জয় করে চলেছেন। এছাড়াও বেশ কিছুদিন ধরেই নিজের বিকিনি লুকের জন্য মিমি সোশ্যাল মিডিয়ার ব্যাপক ভাইরাল। রক্তবীজ টু এ এমন সাহসী লুকে মিমিকে দেখা যাবে সেটা কেউই কল্পনা করেনি। তাই মিমিকে দেখে প্রথম দিকে সকলেই অবাক হয়েছিলেন।

অভিনয় জীবনে মিমি ব্যাপক সফল একজন অভিনেত্রী। একের পর এক ছবিতে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন। সেই সঙ্গে যোগ দিয়েছেন আবার রাজনীতিতে। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও অভিনেত্রী সমানভাবে দক্ষ হাতে সামলাচ্ছেন। তবে এত কিছু পাওয়ার মধ্যেও যেন একটা না পাওয়া কাজ করে মিমির জীবনে। অভিনেত্রীর জীবনের একটা বড় জায়গা ফাঁকা রয়ে গিয়েছে এখনো।

যারা অভিনেত্রীর ভক্ত বা মিমিকে ফলো করেন তারা প্রত্যেকেই জানেন মিমি পোষ্য কথাটা পছন্দ করে। এমনকি অভিনেত্রীর নিজের বাড়িতেও বেশ কয়েকজন সারমেয় রয়েছে। মিমি তাদের দেখাশোনা করেন, লালন পালন করেন। কিন্তু এই সারময়দের মধ্যে একজন মিমির প্রিয় ছিল চিকু। তাকেই বেশ কয়েক বছর আগে হারিয়েছেন অভিনেত্রী। যার শোক আজও ভুলতে পারেনি মিমি।

প্রত্যেক সারমেয়র মধ্যে চিকু ছিল মিমির অত্যন্ত প্রিয়। সম্ভবত চিকুই মিমির প্রথম সারমেয়। ২০১৩ সালে ১৪ই নভেম্বর জন্ম হয়েছে চিকুর এবং ২০২১ সালে এপ্রিল মাস নাগাদ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরতরে মিমিকে ছেড়ে বিদায় নেয় চিকু। মৃত্যুর কয়েকদিন আগেই চিকুর ক্যান্সার ধরা পড়ে। সেই কারণে মিমি বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিল। এমনকি তাকে চেন্নাই পর্যন্ত নিয়ে গিয়েছিল চিকিৎসা করতে। সুস্থ হয়ে ফিরে এসেছিল চিকু কিন্তু শেষ রক্ষা হয়নি শেষ পর্যন্ত।

আরও পড়ুনঃ বিচ্ছেদ হলেও মোছেনি সিঁথির সিঁদুর! কটাক্ষের জবাবে দৃঢ় কণ্ঠে পৃথা: “এটা আমার ইচ্ছা, আমার বিশ্বাস”

চিকুর মৃত্যুর পর কেটে গেছে বেশ কয়েক বছর। কিন্তু আজও চিকুকে ভুলতে পারেনি মিমি। নিজের সারমেয়দের সন্তানের মত করেই বড় করেছিলেন মিমি। আট বছর বয়সেই মিমিকে ছেড়ে চলে যায় চিকু। কিন্তু আজও তার জায়গা কেউ পূরণ করতে পারেনি। মিমি আজও তার প্রথম পোষ্যর জন্য চোখের জল ফেলেন প্রতিটা দিন। চিকুর তার জন্মদিনে এবং মৃত্যু দিনে কবরস্থানে গিয়ে প্রার্থনা করে। সম্প্রতি মিমি সেরকমই একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা যাচ্ছে চিকুর মৃত্যুবার্ষিকীতে মিমি কবরস্থানে গিয়ে ধূপ দিচ্ছে। আশেপাশের পোষ্যদের খাওয়ার দিচ্ছে, তাদের সাথে সময় কাটাচ্ছে। আর এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভক্তরা সকলেই।

Back to top button