মেহেন্দির বিরুদ্ধে সমস্ত প্রমাণ হাজির! কোর্টে বাজিমাত করলো কৌশিকী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

দীর্ঘ সময় ধরে চলা জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার পর্দার আরো একটি অন্যতম পুরনো ধারাবাহিক যা দীর্ঘ সময় ধরে চলছে। কিন্তু দর্শকের মনে এখনও এই ধারাবাহিক নিয়ে টানটান উত্তেজনা রয়েছে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে ভালোই ফলাফল করছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)। ধারাবাহিকে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে মুখার্জী বাড়ির প্রত্যেকেই কোর্টে গিয়ে পৌঁছায়। কোর্টে মেহেন্দি, সাংবাদিক দিব্যা সেন আগে থেকে উপস্থিত ছিল। কোর্ট রুমে ছদ্মবেশে উপস্থিত হয় মেনান এবং জগদ্ধাত্রী। এরপর এক এক করে সবাইকেই কাঠগড়ায় তোলা হয়। প্রথমেই ডাকা হয় কৌশিকী মুখার্জিকে। চলতে থাকে প্রশ্ন উত্তরের পর্ব।

Jagaddhatri, Zee Bangla, Bengali Serial, Bengali television, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Jagaddhatri Today Episode 25 November, জগদ্ধাত্রী আজকের পর্ব ২৫ নভেম্বর, জগদ্ধাত্রী আজকের পর্ব

জগদ্ধাত্রী আজকের পর্ব ২৬ নভেম্বর (Jagaddhatri Today Episode 26 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বৈদেহি মুখার্জী অর্থাৎ স্বয়ম্ভুর সৎ মাকে একের পর এক প্রশ্ন করা হয়ে থাকে। তার যে জগদ্ধাত্রী, স্বয়ম্ভু এবং তাদের সন্তানের উপর আক্রোশ ছিল সেটা বারবার কোর্টে প্রমাণ করার চেষ্টা করা হয়। তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলেও তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য কোন ভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন না তিনি। এদিকে কোর্টে জগদ্ধাত্রীর শরীর আরো অসুস্থ হতে থাকে। জগদ্ধাত্রী নিজেকে কিছুতেই আর সুস্থ রাখতে পারে না। বারবার তার শরীরে অস্বস্তি হতে থাকে।

মুখার্জি পরিবারকে বদনাম করে মেহেন্দি

এরপরে কাঠগোড়ায় তোলা হয় মেহেন্দিকে। মেহেন্দি মুখার্জি পরিবারের প্রত্যেকের নামে বদনাম করে যায়। মেহেন্দি বলে তাদের উপর নাকি প্রথম দিন থেকেই শারীরিক অত্যাচার করা হয়েছিল। জগদ্ধাত্রী এবং তার উপরে প্রথম দিন থেকেই শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়েছে। বিশেষ করে জগদ্ধাত্রীর উপরে প্রতিদিনই অত্যাচার করা হতো। যেহেতু জগদ্ধাত্রী ওই পরিবারের কেউ নয় স্বয়ম্ভুকে নিজের সন্তান হিসেবে মানেননি বৈদেহি এবং রাজনাথ তাই তাদের উপরেই বেশি অত্যাচার হতো। জগদ্ধাত্রীকে ইচ্ছে করে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে মুখার্জি পরিবারের সবাই।

আরও পড়ুন: ভুল স্বীকার করতেই ঘটল চমৎকার! মনের কথাটা শ্যামলীকে জানাতে পারবেতো অনিকেত!

এদিকে মেহেন্দির এই সমালোচনা তীব্র প্রতিবাদ করে কৌশিকী। তারপর তাকে আবারো কাঠগড়ায় নিয়ে আসা হয়। কৌশিকী সেসব প্রমাণ জোগাড় করেছে সেগুলো পেশ করে কোর্টে। সেখানে দেখা যাচ্ছে জগদ্ধাত্রীকে যে বিষ দেওয়া হয়েছিল সেই বিষের কৌটো সংগ্রহ করছে মেহেন্দি। জগদ্ধাত্রীর ঘরের নিজের বাগান থেকে সেই কৌটো নিচ্ছে মেহেন্দি। তাই জন্য কোর্ট থেকে আরও একটি ডেট চেয়ে নেয় কৌশিকী এবং তদন্তের কাজ চালিয়ে যেতে বলে। সবদিক বিচার করে কোর্ট থেকে আরও একটি ডেট দেওয়া হয়। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button