‘লীনাদি এতো বদ মহিলা…’ একঘর লোকের সামনে লীনা গাঙ্গুলীকে ‘বদ’ বললেন মানসী সিনহা! লেখিকার বিরুদ্ধে কি অভিযোগ আনলেন অভিনেত্রী?

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) সকলের পছন্দের একজন মানুষ হলেন মানসী সিনহা (Manasi Sinha)। অভিনেত্রী হওয়ার পাশাপাশি বর্তমানে পরিচালক হওয়ার দায়িত্বও সামলাচ্ছেন মানসী। অসংখ্য ধারাবাহিক (Bengali Serial), সিনেমায় (Cinema) বিভিন্ন চরিত্রে বহুবার ধরা দিয়েছেন মানসী। খুব ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন মানসী। অভিনেত্রীর মা ছিলেন একজন জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মনিদীপা রায়। মায়ের হাত ধরেই অভিনয় জগতে হাতেখড়ি হয় অভিনেত্রীর।
তারপর থেকে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। বিভিন্ন ধারাবাহিক, সিনেমায় তাকে বিভিন্ন রকম চরিত্রে দেখা গিয়েছে। তবে কমেডি চরিত্রে মানসীর অভিনয় কিন্তু বরাবর প্রশংসা পেয়ে এসেছে দর্শকমহলে। তার অভিনীত বেশ কিছু সিনেমার মধ্যে অন্যতম হলো আলো, মনিহারা, হইচই আনলিমিটেড, কি করে তোকে বলবো, ব্রহ্মা জানে গোপন কম্মটি ইত্যাদি। এছাড়াও অভিনেত্রীর অভিনীত বেশ কিছু ধারাবাহিক হলো সাত পাকে বাঁধা, অগ্নিপরীক্ষা, ভুতু, পটল কুমার গানওয়ালা, গোয়েন্দাগিন্নি ইত্যাদি।
এবারে সকলের সামনেই লীনা গাঙ্গুলীকে অপমান করলেন অভিনেত্রী। একঘর লোকের সামনে হঠাৎ অভিনেত্রী লীনা দেবীকে বদ মহিলা বলে তার দিকে আঙ্গুল তুললেন। আমরা সকলেই জানি স্টার জলসা, জি বাংলার একাধিক জনপ্রিয় ধারাবাহিকগুলির অনেকগুলি তার লিখিত। এত জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন তিনি দর্শকদের। তাকেই কিনা এত বড় কথা বললেন মানসী?
সকলের সামনেই মানসী বলে ওঠেন লীনা দির মতন বদ মহিলা আর দুটো নেই। কিন্তু কি অভিযোগের ভিত্তিতে এমন একটা মন্তব্য করলেন মানসী? তবে কি লীনা দেবী মানসীর সাথে অন্যায় কিচ্ছু করেছেন? এমনিতেই মানসী রাখঢাক রেখে কথা বলা পছন্দ করেন না। মুখের উপর হামেশাই স্পষ্ট কথা বলে ফেলেন। তবে কি হলো তাদের মধ্যে?
আরও পড়ুনঃ বড্ড দেরি করে ফেলল কমলিনী! অপূর্ণ থেকে গেল এত বছরের গুপ্ত ভালোবাসা! কমলিনীকে ফিরিয়ে দিল নতুন!
আসলে গোটা বিষয়টা ঘটেছে নেহাতই মজার ছলে। মানসী দাবি করেন অনেক সময়ই লীনা দেবী নিজে কাউকে কিছু না বলে মানসীকে দিয়ে বলান। আর সেই কথা যখন মানসী গিয়ে বলে দেন সেই ব্যক্তিকে তখন লীনা দেবী একেবারে পাল্টি খেয়ে যান। মানসী ওই কথাটা বলে ঠিক করেননি বলে তাকেই ফাঁসিয়ে দেন। সেই ঘটনাই বিশ্লেষণ করছিলেন দুজনে।

