‘আমাকে বলা হলো তুমি আর অভিনয় করতে পারবে না…’- ধারাবাহিক থেকে হঠাৎ বাদ, প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী অলকানন্দা রায়!

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অলকানন্দা রায় (Alakananda Roy)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী বড় পর্দা, ছোট পর্দা সব জায়গাতেই দক্ষতার সাথে অভিনয় করেছেন। শেষ কয়েক বছর ধরে আমরা অভিনেত্রীকে ছোট পর্দায় বিভিন্ন ধারাবাহিকে ঠাকুমা দিদিমা চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি।
এবারে এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই বর্তমান সময়ের অভিনয় জগত নিয়ে কথা বলেছেন। বর্তমান জেনারেশনের সবার হাতে স্মার্টফোন। আর সবাই ব্যস্ত নিজের ফোন নিয়ে। আর তাই অভিনেত্রী অলকানন্দার বক্তব্য, এখন আর কেউ একে অপরের সঙ্গে সেভাবে কথা বলেন না। সেই পারস্পরিক আদান-প্রদান, কথাবার্তা সবটাই অতীত হয়েছে। এই আবহাওয়া ভালো লাগছে না অভিনেত্রীর। তিনি আরও বলেন, সবাই সবার মত করে ব্যস্ত।
অভিনেত্রী বললেন, আগে মোটামুটি অভিনয় জানলেই ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া যেত। এখনকার মত নাচ, গান কিংবা অন্যান্য একটিভিটি না জানলেও চলত। তবে, অভিনয় জগতে টাকা পাওয়া নিয়ে রীতিমতো যুদ্ধ করতে হয়, আভাসে ইঙ্গিতে বললেন তিনি। অভিনেত্রীর বক্তব্য, “আমি আমার কাজ করেছি। এখন তো আমার পারিশ্রমিক প্রাপ্য। এটা আবার আলাদা করে বলতে হবে কেন?”
অভিনেত্রী আরও বললেন, “একদিন একজন আমাকে বলল, দিদি তুমি আর অভিনয় করতে পারবে না। মেকআপ রুমের আবহাওয়া বদলে গিয়েছে।” অর্থাৎ অভিনয় জগত তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাম্প্রতিক পরিবর্তনের দিকেই ইঙ্গিত করলেন অভিনেত্রী। হাসিমুখে বললেন তিনি অভিনয় ভালবাসেন।
আরও পড়ুনঃ ‘সবাই যদি স্বাধীন হয়ে যায় তাহলে আর সমাজ ঠিক থাকবে না…’- বেশি স্বাধীনতা ভালো না! বিস্ফোরক মমতা শঙ্কর!
এর আগে বহু অভিনেতা অভিনেত্রী বর্তমান সময়ে অভিনেতা-অভিনেত্রীদের কাস্টিং নিয়ে কথা বলেছেন। বর্তমান সময়ে রিল ভিডিও দেখে অভিনেতা-অভিনেত্রীদের সুযোগ দেওয়া হয় বিভিন্ন ধারাবাহিকে। তাদের জনপ্রিয়তার উপর নির্ভর করে কে নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ পাবে। ইনস্টাগ্রামে যার ফলোয়ার্স যত বেশি সে তত বেশি সুযোগ পাবে। এই বিষয়টা অনেকেই সমর্থন করেন না।

