‘ বাচ্চা হয়ে যাচ্ছে এদিকে বাবা নেই!’- অভিনেত্রীর স্বামীকে ঘিরে কুরুচিকর মন্তব্য! ‘ও আমার সঙ্গী, আমার চাকর…’- মুখ খুললেন মানসী সেনগুপ্ত!

টলিপাড়ার জনপ্রিয় খলনায়িকা মানসী সেনগুপ্ত এ বছর দ্বিতীয়বার মা হয়েছেন। আগেই এক কন্যাসন্তানের মা ছিলেন, আর এবার তাঁর জীবনে এসেছে ছোট্ট পুত্র অধ্যায়। আনন্দের এই মুহূর্তেও তিনি বারবার শুনছেন অস্বস্তিকর প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ওঠে কুরুচিকর মন্তব্য—“ছেলের বাবা কে?”, “স্বামীকে দেখা যায় না কেন?”—যা নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

মানসী আগেই জানিয়েছিলেন, তাঁর স্বামী আলোচনার কেন্দ্রবিন্দু বা ক্যামেরার সামনে থাকতে পছন্দ করেন না। তিনি নিজেও কখনো জোর করেন না। কিন্তু এই ব্যাখ্যাও যেন ট্রোলিং থামাতে পারে না। সম্প্রতি এক পডকাস্টে আবারও সে বিষয়ে খোলামেলা কথা বললেন তিনি। জানালেন, অধ্যায়ের পদবি তাঁর নিজের, আর মেয়ের পদবি বাবার। তবে সবচেয়ে বড় কথা, ব্যক্তিগত জীবনের জবাবদিহি তিনি কাউকে দিতে বাধ্য নন।

অভিনেত্রীর কথায়, তিনি এতবার “বাবা কোথায়” প্রশ্নের মুখোমুখি হয়েছেন যে এখন আর সবার জবাব দেওয়ার প্রয়োজন দেখেন না। সাক্ষাৎকারে জিজ্ঞেস করলে জানান, কিন্তু সামাজিক মাধ্যমে ট্রোলারদের উত্তর দেওয়াকে তিনি অর্থহীন মনে করেন। তিনি স্পষ্ট বলেন, স্বামী বা সন্তান—যে-ই হোক, তাদের প্রাইভেসি তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কাউকে প্রকাশ্যে আনতে বাধ্য করার কোনো মানেই নেই। তাঁর ভাষায়, “সে আমার পার্টনার, চাকর নয়।”

মানসী আরও জানান, তাঁর মেয়ে এখন ভিডিও বা ছবি তোলায় স্বচ্ছন্দ নয়। তাই তিনি ভ্লগ করা পুরোপুরি বন্ধ করেছেন। কারণ পরিবারের আরাম, নিরাপত্তা এবং মানসিক স্বাচ্ছন্দ্য তাঁর কাছে সবকিছুর আগে। কমেন্ট বক্সে নোংরা মন্তব্যে ভরে গেলেও তিনি তা নিয়ে কোনও মাথাব্যথা রাখেন না।

আরও পড়ুনঃ কখনও দূরত্ব, আবার কখনও সহযাপন! খরাজের ছেলের বিয়েতে সবাইকে চমকে দিলেন সুদীপ-পৃথা! ঠিক কি ধরনের সম্পর্কে রয়েছেন তারা?

অভিনেত্রী আগেই প্রকাশ করেছিলেন, একসময় তাঁদের দাম্পত্যে গভীর টানাপোড়েন তৈরি হয়েছিল। আলাদা হওয়ার কথাও ভেবেছিলেন তাঁরা। পরে মেয়ের ভবিষ্যত এবং পারস্পরিক বোঝাপড়ার কারণে সম্পর্কের দূরত্ব অনেকটাই কমে আসে। তারপরই আসে দ্বিতীয় সন্তানের সুখবর। নিজের সিদ্ধান্তে অনড় মানসী আজও জানিয়ে দেন, বাইরের ট্রোলিং নয়, নিজের পরিবারের সুখ–স্বাচ্ছন্দ্যই তাঁর কাছে সবচেয়ে বড়।

Back to top button