‘সবাই যদি স্বাধীন হয়ে যায় তাহলে আর সমাজ ঠিক থাকবে না…’- বেশি স্বাধীনতা ভালো না! বিস্ফোরক মমতা শঙ্কর!

বাংলার জনপ্রিয় নৃত্যশিল্পীদের (Dancer) মধ্যে অন্যতম একজন হলেন মমতা শঙ্কর (Mamata Shankar)। তিনি যে শুধুমাত্র একজন জনপ্রিয় নৃত্যশিল্পী তা নয় পাশাপাশি তিনি একজন খুব ভালো অভিনেত্রী (Actress) দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন মৃগয়া, গণশত্রু, প্রজাপতি, প্রধানের মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। পাশাপাশি নিজের ঠোটকাটা জবাব দেওয়ার জন্য অনেকবার সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে এসেছে তার নাম।

বহুবার তিনি রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজের মন্তব্য রেখেছেন এবং বেশিরভাগ সময়ই তার বিভিন্ন মন্তব্য শিরোনামের উঠে এসেছে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে ট্রোলও হয়েছেন এই অভিনেত্রী নৃত্যশিল্পী। মেট্রো স্টেশনে চুম্বন কান্ড, উদিত নারায়ণের চুম্বন ভিডিও ঘিরে প্রবল বিতর্কতা তৈরি হয়েছিল। সেই নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি।

শেষ কয়েক মাস ধরে তো কলকাতায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে মুখ খুলেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ট্রোল নিয়ে নিজের মতামত জানালেন অভিনেত্রী। যা নিয়ে ফের শুরু হয়েছে সমালোচনা। কি এমন বললেন অভিনেত্রী যার জন্য নেটিজেনরা সবাই ক্ষেপে উঠেছেন।

অভিনেত্রী এর আগে বহুবার স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। বর্তমানে সময়ের সাথে সাথে স্বাধীনতার সংজ্ঞা পাল্টেছে মানুষের কাছে। অনেকেই স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে পার্থক্য করতে পারেন না। সেই নিয়েই অভিনেত্রী এক সাক্ষাৎকারে নিজের বক্তব্য জানিয়েছেন।

আরও পড়ুনঃ পারুল রায়ানের প্রেমে কাঁটা হয়ে ফিরল তূর্য? পারুলকে পেতে রায়ানের জীবন নরক করে তুলল সে!

অভিনেত্রী বলেছেন, ‘সবাই যদি ব্যক্তি স্বাধীনতা পালন করে, সবাই যদি স্বাধীন হয়ে যায় তাহলে আর সমাজ ঠিক থাকবে না। স্বাধীনতারও একটা কাঠামো আছে। কেউ সেটা মানলে ভালো নাহলে ঠিক আছে। আমি কাউকে কিছু মানতে বলছি না। যারা আমাকে বাজে কথা বলে, ট্রোল করে তাদের যদি সেসব বলার স্বাধীনতা থাকে তাহলে আমারও নিজস্ব মতামত জানানোর স্বাধীনতা আছে।’

Back to top button