‘মেট্রো স্টেশনে চুমু! এর থেকে খারাপ জিনিস হয় না, জন্তুরাও আমাদের থেকে ভালো’, ক্ষো’ভে ফেটে পড়লেন মমতা শঙ্কর!

বাংলার জনপ্রিয় নৃত্যশিল্পীদের (Dancer) মধ্যে অন্যতম একজন হলেন মমতা শঙ্কর (Mamata Shankar)। তিনি যে শুধুমাত্র একজন জনপ্রিয় নৃত্যশিল্পী তা নয় পাশাপাশি তিনি একজন খুব ভালো অভিনেত্রী (Actress) দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন মৃগয়া, গণশত্রু, প্রজাপতি, প্রধানের মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। পাশাপাশি নিজের ঠোটকাটা জবাব দেওয়ার জন্য অনেকবার সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে এসেছে তার নাম।

বহুবার তিনি রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজের মন্তব্য রেখেছেন এবং বেশিরভাগ সময়ই তার বিভিন্ন মন্তব্য শিরোনামের উঠে এসেছে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে ট্রোলও হয়েছেন এই অভিনেত্রী নৃত্যশিল্পী। শেষবার তাকে মিঠুন চক্রবর্তী সঙ্গে প্রধান ছবিতে দেখা গিয়েছিল। নিজের নাচ এবং অভিনয় দুয়ের জন্যই অভিনেত্রী শিরোনামে উঠে আসেন বারবার।

Mamata Shankar, Actress, Dancer, Tollywood, মমতা শঙ্কর, অভিনেত্রী, নৃত্যশিল্পী, টলিউড

সম্প্রতি কিছুদিন আগেই মেট্রো স্টেশনে চুম্বন কান্ড ঘিরে প্রবল বিতর্কতা তৈরি হয়েছিল। সেই নিয়ে একাধিক মহল থেকে একাধিক জ্ঞানীগুণী মানুষ এবং সাধারণ মানুষেরা নিজেদের বক্তব্য রেখেছিলেন। এবারে মমতা শংকর নিজের বক্তব্য জানালেন এই চুম্বন কান্ড নিয়ে।

মমতা শংকর জানিয়েছেন “আমি এর বিরুদ্ধে। এর মত খারাপ জিনিস আর কিছু হয় না। কারণ এর পরে যা কিছু করার সাহস পেয়ে যাবে সকলে। স্থান কাল পাত্র বলে তো একটা বিষয় রয়েছে। আমরা কি, আমাদের থেকে তো জন্তুও ভালো। এই জন্যই তো আজকাল এসব করার সাহস পাচ্ছে সকলে।”

আরও পড়ুনঃ ‘ও সাইজ বুঝতে পারে না’, বিয়ের এক বছরের মধ্যেই কাঞ্চনের বিরুদ্ধে একি অভিযোগ করলেন শ্রীময়ী!

তিনি আরও বলেন “এই কারণেই এত রেপ হচ্ছে চারিদিকে। বাচ্চাদের হাতে ছোটবেলা থেকেই ফোন দেওয়া বন্ধ করতে হবে। কারণ বাচ্চারা ছোটবেলা থেকেই এসব দেখছে। তারা এসবই শিখছে।” অভিনেত্রীর বলা কথাগুলিকে কমেন্টের মাধ্যমে সমর্থন জানিয়েছেন অনেক সাধারণ মানুষ।

Back to top button