‘ছোট জামা পরা মেয়েটাকে দেখেই তো উত্তেজিত হয় অসুস্থ লোকগুলো, তারপর গ্রামের মেয়েটিকে গিয়ে ধ’র্ষণ করে…’- যত নষ্টের গোড়া, মেয়েদের ছোট পোশাক! ধর্ষণের পিছনে ওনার যুক্তি শুনে ক্ষিপ্ত জনগণ!

সোশ্যাল মিডিয়াতে (Social Media) কোন বিতর্কমূলক আলোচনা হবে আর সেখানে মমতা শঙ্করের (Mamata Shankar) নাম উঠে আসবে না এটা সত্যিই অসম্ভব। যখনই কোন বিতর্কমূলক আলোচনা হয়েছে বারবার উঠে এসেছে জনপ্রিয় নৃত্যশিল্পী (Dancer) তথা অভিনেত্রী মমতা শঙ্করের নাম। বহুবার তিনি রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজের মন্তব্য রেখেছেন এবং বেশিরভাগ সময়ই তার বিভিন্ন মন্তব্য শিরোনামের উঠে এসেছে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে ট্রোলও হয়েছেন এই অভিনেত্রী নৃত্যশিল্পী।

গত বেশ কয়েকদিন ধরে অভিনেত্রী খবরে শিরোনামে রয়েছেন। স্যানিটারি ন্যাপকিন নিয়ে মন্তব্য করা থেকে শুরু করে মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য ইত্যাদি আরো নানান বিষয়ে অভিনেত্রীর সাথে সহমত হয়নি একাংশ নেটিজেন। যার কারণে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে তাকে নিয়ে।

সম্প্রতি মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করে আবারো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে অভিনেত্রীকে ঘিরে। বর্তমান সময়ে অনেক আধুনিক পোশাক বেরিয়েছে। বিশেষ করে বড় বড় শহরে মেয়েদের বিভিন্ন আধুনিক পোশাক পরতে দেখা যায়। সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় নানান ধরনের খোলামেলা পোশাক পরে মেয়েরা বাইরে বেরোচ্ছে সেই নিয়ে সরাসরি সাক্ষাৎকারে মন্তব্য করলেন মমতা শঙ্কর।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এখন কত মেয়েরা ছোট ছোট খোলামেলা পোশাক পরে ঘুরে বেড়ায়। অথচ তার দিকে কোন ছেলে তাকালে সে বিরক্ত হয়। ছেলেটি আমাদের দিকে কেন তাকাচ্ছে ছেলেটি আমার দিকে বাজে নজর দিচ্ছে। এই সমস্ত অভিযোগ করে। তাহলে তুমি পোশাকটি কেন পরেছো? তুমি ওই ধরনের পোশাক পরবে আবার এটাও চাইবে যে কেউ তোমার দিকে না তাকাক এটা তো হয় না। ‘

আরও পড়ুনঃ সকলের সামনে চুলের মুঠি ধরে বলেছে “চুরি করিস নাকি তুই!” ঘরভর্তি মানুষের সামনেই শঙ্কর চক্রবর্তীর চরম অপমান! প্রত্যুত্তরে কি করেছিলেন অভিনেতা?

অভিনেত্রীর এই কথা শুনে অভিনেত্রীর কাছ থেকে পাল্টা জানতে চাওয়া হয় তাহলে তো ধর্ষণের কারণে হিসেবে অভিনেত্রী পোশাককে দায়ী করছেন। তখন তিনি বলেন, ‘না, ধর্ষণের কারণ হিসেবে আমি পোশাকে কখনো দায়ী করি না। পোশাক কখনও ধর্ষণের কারণ হতে পারে না। কারণ একজন মেয়ে তার আপাতমস্তক ঢেকে বেরোলেও কিন্তু সে ধর্ষণের শিকার হয়। আমার কথা হচ্ছে আমি জানি রাস্তায় পাগলা কুকুর ঘুরে বেড়ায়, অসুস্থ মানুষ ঘুরে বেড়ায়, তাদেরকে আমি পাল্টাতে পারবো না। আমাকে সাবধানে থাকতে হবে।’ তিনি আরো বলেন, ‘শহরের ওই মেয়েটিকে দেখে উত্তেজিত হয়ে ওই অসুস্থ অশিক্ষিত ব্যক্তিটি বাড়ি ফেরার সময় তার পাড়া বা গ্রামের একটি মেয়ের ওপর তার প্রভাব ফেলে।’ অভিনেত্রীর এই কথাতে অসংখ্য মানুষ তাকে নিয়ে সমালোচনা করেছেন। অনেকে তাকেই বিকৃত মস্তিষ্ক বলে আখ্যায়িত করেছেন। তুমি স্পষ্টভাবেই দাগিয়ে দিয়েছেন একটি মেয়ের ধর্ষণ হওয়ার পিছনে শহরের মেয়েদের জামা কাপড় দায়ী।

Back to top button