হারিয়েছেন স্বামীকে, হয়নি সন্তান! একাকিত্বে জীবন কাটাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মালবিকা সেন!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মালবিকা সেন (Malabika Sen)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। শুধুমাত্র অভিনয় নয় নাচে সমান ভাবে পারদর্শী তিনি। অভিনেত্রী হওয়ার আগে তিনি একজন অনেক বড় নৃত্যশিল্পী। কত্থক নাচের তার জুড়ি মেলা ভার। এই নাচের সূত্র ধরেই অভিনয় জগতে আসা।

‘ফাগুন বউ’, ‘শ্রীময়ী’, ‘কোড়া পাখি’, ‘খড়কুটো’, ‘গুড্ডি’-র মতো ধারাবাহিকে দেখা মিলেছে মালবিকার। বর্তমানে তিনি কাজ করছেন ‘চিরসখা’-তে। পজিটিভ নেগেটিভ দুই ধরনের চরিত্রেই অভিনেত্রীকে দেখা গিয়েছে অভিনয় করতে। বর্তমানে চিরসখা ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। অভিনয় জগতে আসা লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে।

actress কর্মজীবনে সফল হলেও ব্যক্তিগত জীবন খুব একটা সুখের নয় অভিনেত্রীর। নিজের চেয়ে ১০ বছরের বড় পেশায় সাংবাদিক সুমিত সেন-কে বিয়ে করেছিলেন মালবিকা। সুখে ভরা ছিল দাম্পত্য। স্ত্রীকে আদর-যত্নে রাখতেন সুমিত খুবই। যদিও বর্তমানে তিনি না ফেরার দেশে। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রীর স্বামী। অভিনেত্রী নিঃসন্তান, একাকিত্বে ভরা জীবন কেটেছে একসময়। দীর্ঘ লড়াইয়ের পর কামব্যাক করেছেন অভিনয় জগতে।

নিজে নিঃসন্তান হলেও সেই অনুভবটা কখনো করেননি। কারণ বর্তমানে মা-বাবাকে নিয়েই নিজের কাছে রাখছেন। স্বামী মারা যাওয়ার পর থেকে মা বাবাকে নিয়ে এসেছে নিজের কাছে। এখন মা বাবার সব দায়িত্ব তার। তাদের খাইয়ে দেওয়া থেকে শুরু করে তাদের যত্ন নেওয়া, স্নান করিয়ে দেওয়া সবকিছু তাকে করতে হয়। বাবা মায়ের বয়স হয়ে গেলে তাদের সন্তানের মতন করেই তো যত্ন নিতে হয় সন্তানদের। তাই নিজের বাবা মাকেই এখন সন্তান স্নেহে আগলে রাখছেন তিনি।

আরও পড়ুনঃ মেলেনি ভালোবাসা, জোটেনি সুখ! ছেলে বৌমার দৌলতে এবার পুলিশি হাজতে কমলিনী! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

পাশাপাশি একের পর এক ভালো কাজ করে চলেছেন। অভিনেত্রীর নাচ দেখে বারবার মুগ্ধ হয় দর্শক, তেমনি অভিনয়ও। তার চরিত্রগুলি মাঝেমধ্যে এমন ভাবে তিনি পর্দায় ফুটিয়ে তোলেন যে সত্যি বোঝার উপায় নেই বাস্তব নাকি রিল। এক সময় কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। ভেবেছিলেন একা থাকতে পারবেন না। কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে শক্ত করেছেন, একা চলতে শিখেছেন। এভাবেই ভালো থাকুক অভিনেত্রী সেটাই চাইবো আমরা।

Back to top button